ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রাম ও বিজয়ের গল্প সংগ্রহ করে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর বলেন, "সাধারণ মানুষের প্রতিদিনের বাস্তব যুদ্ধ জয়ের গল্প নিয়ে আগামী একুশে বইমেলায় একটি বই প্রকাশিত হবে যা বাংলাদেশের আগামী প্রজন্মকেও উৎসাহ যোগাবে।"
সারাদেশের গ্রামীণফোন সেন্টারে এ গল্পগুলো সংগ্রহ করা হবে।
প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত লেখা বইয়ে স্থান পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এমআই/১৮২২ ঘ.
bdnews24