২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণসভাসহ নানা আয়োজনে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন

সমাধিতে পুষ্প অর্পণ ও স্মরণসভাসহ বিভিন্ন আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩২তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে বুধবার। বিভিন্ন সংগঠনের এসব অনুষ্ঠানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ উপলক্ষে ছিল বিভিন্ন আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাধিতে পুষ্প অর্পণ ও স্মরণসভাসহ বিভিন্ন আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩২তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে বুধবার। বিভিন্ন সংগঠনের এসব অনুষ্ঠানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ উপলক্ষে ছিল বিভিন্ন আয়োজন। সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কবি পরিবারের পক্ষ থেকে কবরে ফুল দেন কবির ভাইয়ের ছেলে কাজী আবদুস সালাম ও নাতনি খিলখিল কাজী। এরপর মাজার প্রাঙ্গণে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, সাম্যের কবি নজরুলের কাছে মানুষ ভেদাভেদ ভুলে সকল সংকীর্ণতার উর্দ্ধে ওঠার অনুপ্রেরণা পায়। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাঁর যে প্রতিবাদ, তা সব সময় বিপন্ন ও নিপীড়িত মানুষকে শক্তি জোগাবে। আগামী বছর সেপ্টেম্বর মাসে এই দিনটি নজরুল কমপ্লেক্সে পালন করা হবে বলে তিনি আশাবাদ জানান। এই বছরই সেপ্টেম্বর মাস থেকে মাজার প্রাঙ্গণের পাশে নজরুল কমপ্লেক্স তৈরির কাজ শুরু হবে বলে তিনি জানান। উপ উপাচার্য বলেন, কমপ্লেক্সে আলাদা গবেষণাগার ও পাঠাগার থাকবে এবং নজরুলের রচনা নিয়ে গবেষণা করার জন্য গবেষকরা এখানে সব ধরনের সুবিধা ও সাহায্য পাবেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান আবুল কাশেম ফজলুল হক বলেন, নজরুলকে নিয়ে গবেষণার উপাত্তের অভাব নেই। তার একেকটি ছোট রচনা নিয়েও যেভাবে গবেষণা করা যাবে, তাতে একটি সৃষ্টিশীল পূর্ণাঙ্গ রচনা সম্ভব। চীন থেকে আসা অধ্যাপক চি চ্যাং সভায় বলেন, নজরুলের ওপর গবেষণা করে তিনি একটি প্রামাণ্যচিত্র তৈরি করবেন যা চীনা ভাষায় অনুদিত হবে। নজরুলের ওপর গবেষণা করার জন্য তিনি শিল্পকলা একাডেমীতে তিনদিনের একটি কর্মশালায় অংশগ্রহণ করছেন বলে জানান এ বিদেশি অধ্যাপক। কবির নাতনি খিলখিল কাজী সরকারিভাবে কবির জন্ম বা মৃত্যুদিবসের যে কোন একটি পালন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান। এছাড়া তিনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নজরুলকে নিয়ে লেখা ও নজরুলের রচনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীতশিল্পী সোহরাব হোসেন, সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক জীনাত ইমতিয়াজসহ আরো অনেকে। সভায় হামদ ও নাত পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ। বুধবার সারাদিন ধরেই সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব জাতীয় কবির মাজারে শ্রদ্ধা জানান। এদের মধ্যে ছিলেন কবি পরিবারের পক্ষে নাতনি খিলখিল কাজী, ভাইপো কাজী আব্দুস সালাম,বাংলা একাডেমী কর্তৃপক্ষ, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমী, সংস্কৃতি মন্ত্রণালয়, বিভিন্