২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে তিন দিনব্যাপী বৈশাখী মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। বৃহস্পতিবার বিকাল ৫টায় মেলা উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান। বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। বৃহস্পতিবার বিকাল ৫টায় মেলা উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান। বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় দেশীয় কারুপণ্য, মৃৎশিল্প, নাগর দোলা, চর্কী, পুতুল নাচসহ লোকজ গানের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন টিএসসির দায়িত্বপ্রাপ্ত সহকারী নিবন্ধক বদরুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলালিংকের সহযোগিতায় টিএসসি এ মেলার আয়োজন করেছে। মেলায় মোট ১৫ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিজঅ্যাবিলিটি ফ্রেন্ডস ক্লাবের তথ্যকেন্দ্র, ছাত্র-ছাত্রীদের জন্য বাংলালিংকের বৈশাখী উপহার এবং খাবারের দোকানসহ নানা অয়োজন থাকছে। এছাড়া প্রতি সন্ধ্যায় থাকছে বাউল গান। মেলার প্রথম দিন কাঙ্গালিনী সুফিয়া ও তার দল, দ্বিতীয় দিন ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শেষ দিন ২৬ এপ্রিল বাউল শিল্পী শাহিদা ও তার দল গান শোনাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.