২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারি চিত্রকে শহিদ কবীরের চিত্র প্রদর্শনী

স্পেন প্রবাসী শহিদ কবীরের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির চিত্রক গ্যালারিতে। শনিবার সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্ধোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেন প্রবাসী শহিদ কবীরের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির চিত্রক গ্যালারিতে। শনিবার সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্ধোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। উদ্ধোধনের পর সংক্ষিপ্ত আলোচনায় মুস্তাফা মনোয়ার বলেন, "অনেকেই তাকে পাগল বলে কিন্তু বাউলরা তো বলেন 'পাগল হইতে পারে কজনা'। তার আঁকাআঁকিতে হয়ত পাগলামির ছাপ আছে, তবে সেটা ছলনা মাত্র । তিনি সত্যিকারের একজন নিবেদিত শিল্পী।" শিল্পী শহিদ কবীর বলেন, "ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা