২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান বাণিজ্য প্রদর্শনী শুরু ৬ নভেম্বর

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (বিজিসিসিআই) উদ্যোগে আগামী ৬ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের জার্মান বাণিজ্য প্রদর্শনী। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জার্মান ট্রেড শো ২০০৮' এর উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (বিজিসিসিআই) উদ্যোগে আগামী ৬ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের জার্মান বাণিজ্য প্রদর্শনী। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জার্মান ট্রেড শো ২০০৮' এর উদ্বোধন করবেন। রোববার নয়া পল্টনের অরচার্ড প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, "বাংলাদেশে এটা প্রথম জার্মান বাণিজ্য প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বাড়বে।" সংগঠনের নির্বাহী পরিচালক ইরম্গার্ড হেটিশ শেরচ্যাম জানান, প্রদর্শনীতে ৬২টি প্রতিষ্ঠান ১০৩টি স্টলে পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান বিদেশি। এছাড়া তিনদিনের এ আয়োজনে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা ও সেমিনার হবে। অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সাদাকাত হোসাইন, নির্বাহী সদস্য ফিরোজ আহমেদ, গোলাম মাওলা ও সৈয়দ জামাল হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/জেকে/১৭৩৫ ঘ.