বান্দরবান, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফানুস উড়িয়ে আর রথ বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী আদিবাসীদের চারদিনব্যাপী ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উৎসব।
উৎসবের শেষ দিনে আকর্ষণীয় রথযাত্রা দেখতে নামে মানুষের ঢল। আদিবাসী নারী-পুরুষরা শহরের উজানী পাড়া বৌদ্ধ বিহার থেকে রথ টেনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাদ্য বাজিয়ে, নেচে গেয়ে ওই রথ টেনে আনা হয় বৌদ্ধ বিহারে। সেখান থেকে আবার রথ টেনে নিয়ে যাওয়া হয় উজানীপাড়ার সাঙ্গু নদীর ঘাটে। পরে সাঙ্গু নদীতে রথ বিসর্জন দেওয়ার মাধ্যমে শেষ হয় এই ধর্মীয় উৎসব।
ফানুস ওড়ানো এ উৎসবের অন্যতম অনুষঙ্গ। গত চার দিন ধরেই বান্দরবানের রাতের আকাশ উদ্ভাসিত ছিল ফানুস বাতির আলোয়। শত শত ফানুস বাতি এ সময়ে আকাশে ওড়ে। ধর্ম মতে, এসব ফানুস বাতি আকাশের যত ওপরে যাবে, পাপ ততই মোচন হবে।
বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী আদিবাসীদের মধ্যে মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, চাকমা এবং বড়ুয়া স
bdnews24