সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মহাত্মা গান্ধীর সম্মানে একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন ভারতের বিশিষ্ট সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খান। শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের যে বার্তা প্রচার করে গেছেন গান্ধী তার উপর গুরুত্ব আরোপ করে এ মাসের শেষ নাগাদ নিউ দিল্লিতে প্রকাশ করা হবে অ্যালবামটি। এতে গান্ধীর পছন্দের কিছু গান ও স্তোত্রগীত থাকবে যাতে সুর করেছেন খান নিজে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ভারতের ষাট বছর পুর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন খান। "ইন্ডিয়া @ সিক্সটি " শিরোনামের ওই অনুষ্ঠানের কর্মসূচী সম্পর্কে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওস্তাদ খান জানান যে, খুব শিঘ্রই 'ইয়ারা' নামে আরেকটি অ্যালবাম বের করবেন তিনি। ওই অ্যালবামে থাকবে সুফি দর্শনের আমেজ।
ওই অ্যালবামে খানের সুর করা মদন গোপাল এর লেখা গানে কণ্ঠ দিয়েছেন পঙ্কজ উধাস।
যুক্তরাষ্ট্রে সফরকালে তার দুই ছেলে আমান ও আয়ানকে নিয়ে মায়ামি ও আটলান্টায় দুটো কনসার্ট করবেন আমজাদ আলী খান।
মায়ামি খান ও তার পরিবারকে সম্মাননা জানাতে শহরের চাবি উপহার দেবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬২৩ ঘ
bdnews24