সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পোষা জন্তুর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অপরাহ্ উইনফ্রে। একটি উইলে মিলেছে সে বিরল ভালবাসার প্রমাণ। খবর মার্কিন ওয়েবসাইটের।
উইল অনুযায়ী অপরাহ্ উইনফ্রের মোট গচ্ছিত সম্পদের ৩০ মিলিয়ন ডলার পাবে তার কুকুররা। এই বিলিওনিয়ার শোবিজ তারকা ইতোমধ্যে একটি ট্রাস্ট ফান্ড তৈরি করেছেন তার প্রিয় চার কুকুরের জন্য। উদ্দেশ্য, অপরাহ্'র কিছু হলে কুকুরদের দেখভালের নিশ্চয়তা।
পুরো সম্পদের তুলনায় অপরাহ্'র ৩০ মিলিয়ন ডলার খুব বেশি নয়। তার আছে দুটি স্পেনিয়েলস, সোফি, সলোমন এবং দুটি গোন্ডেন রেট্রিভিয়ার। দুঃখের বিষয় হলো, অপরাহ্'র তৃতীয় রেট্রিভিয়ারটি এ বছরের মে মাসে মরে গেছে। নিঃসন্তান অপরাহ্'র কুকুরগুলোই যেন সন্তানের মতো।
দীর্ঘ প্রণয়ের পর ১৯৯২ সালের নভেম্বরে স্টেডম্যান গ্রাহামের সঙ্গে অপরাহ্'র বিচ্ছেদের পর অপরাহ্ স্টেডম্যানের সমুদয় পাওনা পরিশোধের নজির স্থাপন করেন এবং কোন মূল্যেই তিনি তাদের প্রেম কাহিনী বিক্রি করতে রাজি নন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭২২ ঘ
bdnews24