লন্ডন, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাহিত্য কর্মে বিলেতের অভিজাত পুরস্কার বুকারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় ঔপন্যাসিক ইন্দ্র সিনহা। ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় তার নাম রয়েছ। পুরুষ লেখক বিভাগে তিনি এ মনোনয়ন পেয়েছেন। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
ইন্দ্র সিনহার উপন্যাসটির নাম 'এনিমেলস পিপলস'। ১৯৮৪ সালে ভারতের ভূপালের গ্যাস বিপর্যয়ের উপর ভিত্তি করে এ উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। ভূপাল বিপর্যয়ের একজন ভূক্তভোগীর জীবনই উঠে এসেছে এ উপন্যাসে। 'এনিমেলস পিপলস' সিনহার দ্বিতীয় উপন্যাস।
বুকারের জন্য মনোনীত বাকী পাঁচ লেখক হলেন ইয়ান ম্যাকইয়ান, লয়েড জোনস, নিকোলা বার্কার, আন্নে আনরাইট এবং মহসিন হামিদ।
এ বছর বুকার পুরস্কারের নাম ঘোষনা করা হবে ১৬ অক্টোবর । ২০০৬ সালে বুকার পুরস্কার পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত লেখক কিরন দেশাই।
বুকার পুরস্কারের অর্থের পরিমান ৫০ হাজার পাউন্ড।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২৩০৬ ঘ.
bdnews24