ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবিবার ছিল বাংলালিংক ঢাকা ট্যুরিজম ফেয়ার ২০০৭ এর শেষ দিন। 'দেশের মানুষকে দেশ দেখানো'র স্লোগান নিয়ে মাসিক পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষ্য করার মতো।
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে পর্যটন মৌসুমের বিভিন্ন অফার এবং প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছে মেলাতে অংশগ্রহনকারি প্রায় প্রতিটি ট্যুর অপারেটিং প্রতিষ্ঠান।
এ মেলায় অংশ নেয় প্রায় ৬৬টি প্রতিষ্ঠান । এদের মধ্যে রয়েছে বিভিন্ন ট্যুরিজম প্রতিষ্ঠান, থিমপার্ক, হোটেল , মোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, কোচ এজেন্সি, এয়ারলাইনস, পর্যটন প্রকাশনা সংস্থা এবং পর্যটন শিক্ষা প্রতিষ্ঠান।
মেলার সহআয়োজক ছিল ট্যুরিজম ডেভলপারস এসাসিয়েসন অব বাংলাদেশ (টিডাব)।
বিভিন্ন প্রতিষ্ঠানের র্যাফেল ড্র্রয়ের মাধ্যমে তিনদিনব্যপি এ মেলা শেষ হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমডিকে/২০০৬ ঘ.
bdnews24