সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এ বছর ইন্ডিয়ান আইডল হওয়ার স্বপ্ন ভেঙে গেছে অঙ্কিতা মিশ্রর। সনি চ্যানেলে প্রচারিত প্রতিযোগিতাটি থেকে বিদায়ের পর অঙ্কিতা এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জাভেদ আখতার ও আনু মালিক তাকে দারুণ সমর্থন দিয়েছেন পুরো প্রতিযোগিতার সময়। তবে শনিবারের প্রতিযোগিতা পর্বে আনু মালিকের সমর্থন তিনি পাননি। ভারতীয় এক ওয়েবসাইটে দেয়া তার সাক্ষাৎকারের অংশ বিশেষ এখানে উদ্ধৃত করা হল।
প্রশ্ন ঃ ইন্ডিয়ান আইডল অনুষ্ঠান থেকে আপনার বাদ পড়ায় আপনার অনুভুতি কী?
অঙ্কিতা ঃ মঞ্চে আমি অসহায় বোধ করছিলাম। যখন আমার নাম ঘোষণা কর হল তখন প্রতিক্রিয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি বলবো না যে এটা ভাবতেও পারনি। থিয়েটার রাউন্ড থেকেই আমি বাদ পড়ার আশঙ্কায় ছিলাম। তবে এ পর্যায়ে বাদ পরাটা আমার জন্য হতাশার ব্যাপারও ছিল, কারণ আমি প্রথম তিন জনের মধ্যে একজন হতে চেয়েছিলাম।
প্রশ্ন ঃ ইন্ডিয়ান আইডলের কোন জিনিসটি আপনি সবচেয়ে বেশি মিস করবেন?
অঙ্কিতা ঃ আমি সবচেয়ে বেশি মিস করবো গানের মঞ্চটি। আমি সেখানে হেসেছি নেচেছি এবং গেয়েছি। এ জন্যই আমি মঞ্চে কাঁদিনি। কারণ এটা অন্যায়।
প্রশ্ন ঃ কোন কোন বিচারককে আপনি খুব মিস করবেন?
অঙ্কিতা ঃ নিঃসন্দেহে জাভেদ স্যার এবং আনু মালিক। তারা আমাকে যথেষ্ট উৎসাহ ও সমর্থন যুগিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু মঞ্চে বলতে পারিনি।
প্রশ্ন ঃ এর পরে কী করবেন?
অঙ্কিতা ঃ আমি বাড়ি ফিরে যাব এবং বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাবো। ওরা বেশ কিছু দিন আমার সঙ্গ পায়নি। অবশ্যই লেখাপড়ায় ফিরবো, একই সঙ্গে আমার গানের ব্যাপারটাও চালিয়ে যাব।
প্রশ্ন ঃ আপনি কি মুম্বাইতেই থাকবেন নাকি কানপুরে থাকবেন?
অঙ্কিতা ঃ আমি মুম্বাইতে যাবার কথা ভাবছি এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি একজন বড় গায়িকা হওয়ার চেষ্টা করবো।
প্রশ্ন ঃ বাকি প্রতিযোগীদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে ?
অঙ্কিতা ঃ আমি ওদের সেরা সাফল্য প্রত্যাশা করি। সবচেয়ে ভাল প্রতিযোগী যাতে সেরা হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমএ/এমআইআর/১৯২৯ ঘ
bdnews24