আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ২৩ দিন পর জেল থেকে ছাড়া পেয়ে সঞ্জয় হয়তো এখন ভালোই আছেন। কিন্তু এই ক'দিন মোটেও ভালো ছিলেন না তিনি। ভারতের পুনের ইয়েরওয়াড়া জেলখানায় আর দশটা সাধারন কয়েদির মতোই ছিলো তার জীবনযাপন। তাতে কোন বাহুল্য ছিলো না। কিন্তু বিলাসবহুল জীবনে অভ্যস্ত সঞ্জয়ের জন্য সেটা কষ্টকর সময় ছিলো সন্দেহ নেই। জেলে সঞ্জয়ের অবসরের একমাত্র সঙ্গী ছিলো একটি বই। খবর ভারতীয় ওয়েব সাইটের।
ইয়েরওয়াড়া জেলখানায় সঞ্জয় তার অধিকাংশ অবসর সময় ব্যয় করেছেন 'হনুমান চালিশা' নামের একটা বই পড়ে। একটি সুত্র থেকে জানা গেছে, একদিন তিনি এই বইটি ১০১ বার পড়ে ঘুমাতে গেছেন। ঘুম থেকে পরদিন সকালে উঠে তিনি তার সেলের পাশেই একটা গাছে একটা বানর দেখতে পান। মজার ব্যপার হচ্ছে, ঠিক ওইদিনই তিনি সুপ্রিম কোর্ট কর্তৃক ছাড়া পাওয়ার খবর পান।
সঞ্জয় সকালে গাছে বানর দেখার সাথে সাথেই সেটা তার কয়েদি বন্ধু ইউসুফ নালওয়ালাকে জানান। তারপর দুজনেই মন্তব্য করেন 'সম্ভবত আজ কোন সুখবর পাওয়া যাবে'।
কাকতালীয় হলেও সত্যি সেটা ঘটেছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/ ২০২৭ ঘ.
bdnews24