আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ব্যাটম্যান চলচ্চিত্রের পরবর্তী ছবি 'দি ডার্ক নাইট' এ দেখা যাবে সেন প্যাট্রিক লেহি নামে একজন মার্কিন সিনেটরকে। ছবিতে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করছেন ক্রিশ্চিয়ান বেল। জোকার চরিত্রটি করেছেন হিথ লেজার ও আলফ্রেড পেনিওয়ার্থ চরিত্রে থাকবেন মাইকেল কেইন। খবর মার্কিন ওয়েবসাইটের।
ব্যাটম্যান ভক্ত লেহি একজন নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত। তিনি তার চরিত্র সম্পর্কে সামান্যই জানিয়েছেন। ভারমন্টের এ ডেমোক্রেট সদস্য বলেন, "ছবিতে আমার চরিত্রটি বেশ রোমাঞ্চকর এবং সামনে নিশ্চই বেশ মজার কিছু ঘটবে।"
এর আগে ব্যাটম্যান কার্টুনে নেপথ্য কন্ঠ দিয়েছেন লেহি। একটি ব্যাটম্যান বইয়ের মুখবন্ধও লিখেছেন তিনি।
এ ছবি থেকে প্রাপ্ত অর্থ লেহি মন্টপেলিয়েরের শিশুদের লাইব্রেরী কেলোগ- হাবার্ড এ দান করবেন। যেখানে তিনি জীবনের প্রথম লাইব্রেরী কার্ড পান।
আগামী গ্রীষ্মে 'দ্য ডার্ক নাইট' ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৭৩৩ ঘ.
bdnews24