নিউ ইয়র্ক, আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে বই লেখার পরিকল্পনা করছেন। ব্লেয়ারের একজন মূখপাত্র একটি বার্তা সংস্থাকে এ খবর জানিয়েছে।
ইতিহাস ঘেটে দেখা যায়, সাবেক হয়ে যাওয়া ব্রিটিশ নেতাদের বই বাজারে ভালোই বিকায়। এর আগে মার্গারেট থেচার এবং উইনস্টন চার্চিল আত্মজীবনীমুলক বই লিখে সফলতা পেয়েছিলেন। সাহিত্যে অবদানের জন্য উইনস্টন চার্চিল নোবেল পুরস্কারও লাভ করেন।
মূখপাত্র ম্যাথু ডোয়েল জানায়, টনি ব্লেয়ারের বইটি হবে আত্মজীবনীমুলক। তবে এ ব্যাপারে কোন প্রকাশকের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি।
টনি ব্লেয়ারের পূর্ববর্তী প্রধানমন্ত্রী জন মেজর আত্মজীবনী না লিখে বরং ক্রিকেট নিয়ে লিখে বেশ সাড়া ফেলেছিলেন। তার বইটির নাম ছিলো 'মোর দেন এ গেম'।
ব্লেয়ার এখন আইনি পরামর্শের জন্য ওয়াশিংটানের অ্যাটর্নি রবার্ট বারনেটের সঙ্গে কথা বলছেন। বারনেট এর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হয়ে কাজ করে খ্যাতি অর্জন করেন।
এখন দেখা যায় ব্লেয়ার কতটুকু জনপ্রিয়তার মুখ দেখেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ২২০০ ঘ.
bdnews24