২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ভারতীয় হিসেবে জার্মানিতে কনসার্ট করবেন সোনু নিগাম

এ বছরটি মনে হয় সোনু নিগামের জন্য পয়মন্তই। একদিকে বাবা হয়েছেন। ফ্রান্সে জমজমাট কনসার্ট করলেন। আর এখন প্রথম ভারতীয় হিসেবে গাইবেন ডয়েশল্যান্ডে অর্থাৎ জার্মানিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগষ্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এ বছরটি মনে হয় সোনু নিগামের জন্য পয়মন্তই। একদিকে বাবা হয়েছেন। ফ্রান্সে জমজমাট কনসার্ট করলেন। আর এখন প্রথম ভারতীয় হিসেবে গাইবেন ডয়েশল্যান্ডে অর্থাৎ জার্মানিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের। জার্মানিতে লাইভ কনসার্টে যোগ দেয়ার আগে সোনু জানিয়েছেন, "প্যারিসে কনসার্ট করার অভিজ্ঞতাই আমাকে জার্মানিতে কনসার্ট করতে অনুপ্রাণিত করেছে। প্যারিসে যারা কনসার্ট দেখেছে তারা এক বর্ণও হিন্দি বা ইংরেজি বোঝে না। তারপরও তারা কনসার্টটি উপভোগ করেছে। কিন্তু জার্মানিতে শ্রোতা হিসেবে থাকবে এশিয়ান কমিউনিটির বিশাল একটি অংশ।" এর আগে জার্মানিতে এশিয়ানদের আয়োজিত কনসার্টগুলি হয়েছে খুব সাদামাটা অডিটরিয়ামে। এবারই প্রথম কোন এশিয়ান কনসার্ট আউটডোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টগুলি হবে হামবুর্গ ও ফ্রাঙ্কফুর্ট স্টেডিয়ামে। বিযিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮৪৮ ঘ