আগস্ট ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্রে অভিনয় প্রযোজনা পরিচালনার পাশাপাশি সুনীল শেঠী নিজেকে জবরদস্ত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতেও তৎপর হয়েছেন। ব্যাস্ত শিডিউল থেকে সময় বের করে তিনি ব্র্যান্ড বলিউড চেইন স্টোর চালু করতে যাচ্ছেন। এই স্টোরে থাকবে সেলুন যা পরিচালিত হবে বলিউডের হেয়ার ড্রেসারদের দ্বারা, থাকবে কফি শপ, বিভিন্ন ব্রান্ডের কাপড় ইত্যাদি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ক্রিয়েটিভ গার্মেন্টস নামের একটি কাপড় বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই ব্যবসায় নেমেছেন শেঠী। তাদের এই যৌথ উদ্যোগের নাম ক্রিয়েটিভ ক্রসওভার। ১১ আগস্ট শেঠীর জন্মদিনে তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। চেইনে স্টোরগুলির মধ্যে বড় ও ছোট স্টোরগুলোকে বলা হবে যথাক্রমে 'ক্রসওভার' ও 'বলিউড সে'।
জ্যাকি শ্রফ এবং বিপাশা বসুর মত তারকাও তাদের বিভিন্ন লেবেল এ স্টোরে শোকেজ করবেন। প্রথম স্টোরটি চালু করা হবে মুম্বাইয়ে নভেম্বর মাসে।
বডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯২৪ ঘ
bdnews24