আগস্ট ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নির্মল কুমারী মহালনবিশের 'বাইশে শ্রাবণ' বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দিনগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে। তার মৃত্যুর সময়ে শোকের পাশাপাশি ভক্তদের উন্মত্ত আচরণের যে বিবরণ বিধৃত হয়েছে এ বইয়ে তা পড়লে বিস্মিত হতে হয়। বইটি থেকে কবির প্রয়াণ দিবসের বিবরণ তুলে দেয়া হলো ইষৎ সংক্ষিপ্ত আকারে।
" জোড়া সাঁকোর আঙিনাতে নেবে দেখি জনসমুদ্র পার হয়ে উপরে যাওয়া অসম্ভব ও বাড়ির অন্যান্য অংশও চিনি বলে অন্য রাস্তায় সহজেই উপরে উঠতে পারলাম। ঘরের ভিতরে পৌঁছবার কয়েক সেকেন্ড আগেই শেষ নিৎশ্বাস থেমে গেছে।
অমিতা আমাকে বলল, আর একটু আগে এসেও আপনি যদি পৌছতে পারতেন। ঠিক শেষ মুহূর্তের আগে ডান হাতখানা কাঁপতে কাঁপতে উপরে তুলে কপালে ঠেকাতেই হাত পড়ে গেল।
ঘরে লোকে লোকারণ্য। দেখি বনমালী দূরে এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই অসুখের কদিন দিনে রাতে ছায়ার মতো সে তার বাবামশাইর ঘরের আশেপাশে থরেছে, যখন যা দরকার করে দিয়ে গেছে। আজ সব মান্য লোকেদের মাঝে তার কোনো অধিকার নেই যেন খাটের কাছে এগিয়ে আসবার। আমি ডাক দিয়ে বললাম - বনমালী, তুমি গুরুদেবের কাছে এগিয়ে এসে ওঁকে ভালো করে চেয়ে দেখো। বেচারা ভিড় সরিয়ে এগিয়ে খাটের কাছ ঘেঁষে দাঁড়ালো। কতদিন কত সেবা ও করেছে। ওর মনিব তো সাধারণ মনিব ছিলেন না, কাজেই প্রভু ভৃত্যের সম্বন্ধটা
bdnews24