আগস্ট ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঙ্গী হাজার তিনেক কয়েদীর জন্য রান্নাবান্নার কাজ করবেন সঞ্জয় দত্ত। তার ইচ্ছা ও ইয়েরওয়াড়া কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক সশ্রম কারাবাসের সময়টুকুতে তাকে এ কাজই করতে হবে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
মুম্বাইয়ের আর্থার রোড জেলখানা থেকে বৃহষ্পতিবার রাতে সঞ্জয়কে পুনের ইয়েরওয়ারা জেলে নিয়ে আসা হয়। এখানে আন্দা ব্যারাকে তার বন্ধু ইউসুফ নালওয়ালার সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন তিনি।
জেলে রান্না ছাড়াও কাঠমিস্ত্রি, কৃষিকাজ, তাঁতের কাজ এসবও করতে পারতেন। কিন্তু সঞ্জয় রান্নাকেই বেছে নিয়েছেন।
উল্লেখ্য এই জেলেই বৃটিশ বিরোধী আন্দোলনের সময় মহাত্মা গান্ধীসহ বেশ কিছু নেতা কয়েক বছর কারাবাস করে গেছেন।
১৯৯৩ সালের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার প্রেক্ষিতে দায়ের করা মামলায় ৩১ জুলাই সঞ্জয়কে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে মুম্বাইয়ের টাডা কোর্ট।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫১২ ঘ
bdnews24