আগস্ট ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১৮৬০ সালে পুনের প্রান্তিক অঞ্চলে তৈরি করা হয় এই জেলখানা। ৫০০ একর জমির এই জেলসীমানায় ২৪৬টি সেল, ৭৯টি ব্যারাক, ২১টি ওয়ার্ক সেট ও ৬টি উঠান রয়েছে। দাগী আসামী থেকে পকেটমার পর্যন্ত সব ধরনের অপরাধীকেই ঢোকানো হয় এই জেলে।
এই জেলখানায় বিভিন্ন বিষয়ের উপরে লেখা ৯ হাজার বইয়ের সমৃদ্ধ এক চমৎকার পাঠাগার আছে।
বৃটিশ শাসনামলে স্বাধীনতা সংগ্রাম চলাকালে এই জেলে বন্দীজীবন কাটিয়ে গেছেন মহাত্মা গান্ধী, লোকমান্য তিলক ও সর্দার বল্লভভাই প্যাটেল।
৩১ তারিখ টাডা কোর্টের রায়ে এই জেলে ৬ বছর কারাবাসের জন্য এসেছেন সঞ্জয় দত্ত। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ১৬ মাস ২ দিন জেল খেটেছেন তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১১০ ঘ.
bdnews24