২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মিউজিয়ামে জন ওয়েনের সম্মানে ভাস্কর্য

ওয়েস্টার্ন চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা জন ওয়েনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার একটি মূর্তি যুক্তরাষ্ট্রের একটি মিউজিয়ামে স্থাপন করা হয়েছে শনিবার। বিশাল আকারের ব্রোঞ্জের মূর্তিটি ওকলাহামা সিটির ন্যাশনাল কাউবয় অ্যান্ড ওয়েস্টার্ন হেরিটেজে স্থাপনের সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়েনের দুই নাতি অনিতা লাকাভা সুইফট ও নিক কাহলে। খবর মার্কিন একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ওয়েস্টার্ন চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা জন ওয়েনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার একটি মূর্তি যুক্তরাষ্ট্রের একটি মিউজিয়ামে স্থাপন করা হয়েছে শনিবার। বিশাল আকারের ব্রোঞ্জের মূর্তিটি ওকলাহামা সিটির ন্যাশনাল কাউবয় অ্যান্ড ওয়েস্টার্ন হেরিটেজে স্থাপনের সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়েনের দুই নাতি অনিতা লাকাভা সুইফট ও নিক কাহলে। খবর মার্কিন একটি ওয়েবসাইটের। বুটজুতা, জুতার নাল, চামড়ার পোশাকসহ ৮ ফুট ৮ ইঞ্চি মাপের মূর্তিটির বাম হাতে একটি রাইফেল ধরা ছিল। এছাড়াও ছিল গান বেল্ট ও হোলস্টার। সুইফট বলেন, "যখনই কোথাও বেড়াতে যাই সেখানেই তার ভক্তদের দেখা পাই। প্রায় ৩০ বছর হতে চললো উনি মারা গেছেন। কিন্তু এখনো ৩ বছরের শিশু এসেও আমাকে বলে যে ওয়েনকে তারা কতো ভালোবাসে। এটা আমাদের দারুন বিস্মিত করে।" কাহলে বলেন, "এটা অবিশ্বাস্য। এরকম একজন কিংবদন্তীর নায়ককে ঠাকুরদা হিসেবে পাওয়াটা সত্যিই দারুণ একটা ব্যাপার।" ওকলাহামা সিটির ন্যাশনাল কাউবয় অ্যান্ড ওয়েস্টার্ন হেরিটেজের অন্যতম নেতৃস্থানীয় ব্যাক্তি ছিলেন ওয়েন। ১৯৬৫ সালে এটি চালু হওয়ার সময় থেকে তার মৃত্যু পর্যন্ত এর ট্রাস্টি হিসেবে কাজ করে গেছেন তিনি। ওয়েন মারা যান ১৯৭৯ সালে। ওয়েনের মূর্তিটি ডিজাইন করেন ভাস্কর এডওয়ার্ড এফ ফ্রাউটন। ১৯০৭ সালের ২৬ মে যুক্তরাষ্ট্রের আইওয়াতে জন্মগ্রহণ করেন ওয়েন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬১৬ ঘ