২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে চ্যাপলিনের ক্যামেরা

হলিউডের কিংবদন্তীর অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনের একটি ক্যামেরা নিলামে উঠছে। নিলামে এটি ২ লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। লন্ডনে ক্রিস্টিজ নিলাম ঘর এই নিলামের আয়োজন করছে। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জুলাই ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের কিংবদন্তীর অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনের একটি ক্যামেরা নিলামে উঠছে। নিলামে এটি ২ লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। লন্ডনে ক্রিস্টিজ নিলাম ঘর এই নিলামের আয়োজন করছে। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের। ইংরেজি ছবির এই কৌতুকাভিনেতা ১৯১৮ সালে ওই ক্যামেরাটি ব্যবহার করেন। তার ক্লাসিক নিরব ছবিগুলো চিত্রায়নের জন্য তিনি বেল অ্যান্ড হাওয়েলের এই ক্যামেরাটি কাজে লাগান। ২৫ জুলাই লন্ডনে ক্রিস্টিজ নিলাম ঘরে এই নিলাম অনুষ্ঠিত হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৪ ঘ