২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের ছেলেকে বিয়ে করেছেন এক ব্রিটিশ মহিলা

নানা দিক দিয়েই এই বিয়ের খবরটা চমকপ্রদ। একে তো ওসামা বিন লাদেনের ছেলের বিয়ে, সেটাই একটা খবর। আল কায়েদার নেতার এই ছেলে আবার বিয়ে করেছে এক ব্রিটিশ রমণীকে। এবং সেই রমনী ৫১ বছর বয়স্কা এক দাদিমা। লাদেনের ছেলে ওমর বিন লাদেনের বয়স ২৭। খবর একটি বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নানা দিক দিয়েই এই বিয়ের খবরটা চমকপ্রদ। একে তো ওসামা বিন লাদেনের ছেলের বিয়ে, সেটাই একটা খবর। আল কায়েদার নেতার এই ছেলে আবার বিয়ে করেছে এক ব্রিটিশ রমণীকে। এবং সেই রমনী ৫১ বছর বয়স্কা এক দাদিমা। লাদেনের ছেলে ওমর বিন লাদেনের বয়স ২৭। খবর একটি বৃটিশ ওয়েবসাইটের। ওমর বিন লাদেনের স্ত্রীর নাম জেন ফেলিক্স ব্রাউনি। এর আগে এই রমণী ৫ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেপ্টেম্বরে মিশরে লাদেনপুত্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। স্কেলোসিসের চিকিৎসার জন্য মহিলা মিশরে গিয়েছিলেন। বিয়ের পর বৃটেন সফরের জন্য ওমরের পক্ষ থেকে ভিসার আবেদন করা হয়েছে। বৃটিশ পত্রিকা দি টাইমস জানায় ব্রাউনি বর্তমানে তার মুসলমান নাম জাইনা মোহাম্মদ ব্যবহার করছে। ব্রাউনি জানিয়েছে সে যখন মিশরে পিরামিডের সামনে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিল তখনই সে নজরে পরে ওমরের। ওমর তার প্রেমে পরেন। এভাবেই শুরু হয় এই অসমপ্রেমের কাহিনী। মিশর ও সৌদি আরবে ইসলামি শরিয়া মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়। এখন রিয়াদের কাজী অফিসের অনুমোদন পেলেই তাদের বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত হবে। ব্রাউনি তার বিয়ের খবর পরিবার ও ঘনিষ্ট বন্ধুজন ছাড়া সকলের কাছে গোপন রেখেছিল। কিন্তু এখন ঘটনাটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সে। ব্রাউনি দি টাইমস পত্রিকাকে বলেন, " এটা খুবই ভালো হতো যদি আমি দাড়িয়ে সবাইকে ডেকে বলতে পারতাম, এই যে আমার স্বামী, তার নাম হলো এই। কিন্তু আমি তা বলতে পারছি না। আমাকে তো বাস্তবতাটা বুঝতে হচ্ছে।" ব্রাউনি বলেন, "আমি আশা করছি মানুষজন আমার সঙ্গে খুব বেশি রুঢ় ব্যবহার করবে না। আমি তো ছেলেটাকে বিয়ে করেছি, তার বাবাকে তো করিনি।" তার বিয়েতে যে অনেকে রুষ্ট হবে সে ব্যাপারে তিনি সচেতন বলে জানান ব্রাউনি। যে অজস্র সন্ত্রাসী ঘটনার সঙ্গে তার শ্বশুড়ের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয় তার মধ্যে রয়েছে ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের আত্মঘাতী বোমা হামলা, ২১ জুলাইয়ের প্লট এবং সা