২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের নতুন সপ্তমাশ্চর্যের নাম ঘোষণা

মিশর ও ইউনেস্কার সমালোচনা, ভারতের তাজমহল নিয়ে আশংকা, ফার্নান্দেজ রেমোর অভিযোগ সবকিছুকে ছাপিয়ে বিশ্বের ১০ কোটি অনলাইট ভোটারের রায়ে নতুন সপ্তমাশ্চর্যের তালিকা ঘোষণা করা হলো শনিবার। ভারতের তাজমহল ছাড়াও চীনের মহাপ্রাচীর, জর্ডানের পেত্রা ঠাঁই পেয়েছে নতুন তালিকায়। এছাড়াও এতে রয়েছে ব্রাজিলের দি স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার, পেরুর মাচু পিচু, মেক্সিকোর চিচেন ইতজার স্থাপনা, রোমের কলোসিয়াম। পর্তুগালের রাজধানী লিসবনের বেনফিকা স্টেডিয়ামে এক জাঁকজমকপুর্ন অনুষ্ঠানে জরিপের ফলাফল ঘোষনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

লিসবন, জুলাই ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ রয়টার্স) -- মিশর ও ইউনেস্কার সমালোচনা, ভারতের তাজমহল নিয়ে আশংকা, ফার্নান্দেজ রেমোর অভিযোগ সবকিছুকে ছাপিয়ে বিশ্বের ১০ কোটি অনলাইট ভোটারের রায়ে নতুন সপ্তমাশ্চর্যের তালিকা ঘোষণা করা হলো শনিবার। ভারতের তাজমহল ছাড়াও চীনের মহাপ্রাচীর, জর্ডানের পেত্রা ঠাঁই পেয়েছে নতুন তালিকায়। এছাড়াও এতে রয়েছে ব্রাজিলের দি স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার, পেরুর মাচু পিচু, মেক্সিকোর চিচেন ইতজার স্থাপনা, রোমের কলোসিয়াম। পর্তুগালের রাজধানী লিসবনের বেনফিকা স্টেডিয়ামে এক জাঁকজমকপুর্ন অনুষ্ঠানে জরিপের ফলাফল ঘোষনা করা হয়। ডব্লিউডব্লিউসেভেনওয়ান্ডারসডটকম শীর্ষক এই জরিপটিই সম্ভবত এযাবৎকালের সবচেয়ে বড় অনলাইন জরিপ। মার্বেল পাথরের তৈরি বিশ্বের প্রাচীন সপ্তমাশ্চর্যের একটি তাজমহল নতুন সপ্তমাশ্চর্যের তালিকায়ও ঠাঁই করে নিয়েছে। নাচে গানে ভরপুর অনুষ্ঠানে উপস্থাপকদের অন্যতম বিপাশা বসু নতুন তালিকায় তাজমহলের অন্তর্ভূক্তির ঘোষনা দেন। আগ্রার মেয়র অঞ্জুলা সিং পুরস্কার গ্রহণ করেন। বিশ্বব্যাপী এ জরিপে ভোট নেয়া হয় এসএমএস বা অনলাইনে ভোটিংর এর মাধ্যমে। দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠানে উপস্থাপকদের মধ্যে ছিলেন বিপাশা বসু, হিলারী সোয়াঙ্ক, বেন কিংসলে, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নীল আমস্ট্রং। লিসবনে অনুষ্ঠান উপস্থাপনাকালে অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক বলেন, "ইতিহাসে এর আগে এতো লোক কোন বৈশ্বিক সিদ্ধান্তের ব্যাপারে এভাবে রায় দেয়নি।" প্রাচীনকালের সপ্তমাশ্চর্য ২ হাজার বছরেরও আগের নির্বাচন। এবং ওই তালিকার জিনিসগুলি ছিল ভুমধ্যসাগরীয় এলাকাকেন্দ্রিক। তালিকাটি একজন ব্যাক্তির পছন্দমাফিক তৈরি হয়েছিল। ধারণা করা হয় ওই ব্যাক্তি ছিলেন গ্রিক লেখক অ্যান্টিপেটার অফ সিডন। এবারের জরিপে বিশ্বের সব জায়গার লোক যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করা হয়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তর লোক এই জরিপে অংশ নেয়। জরিপে ইউরোপের কেবল কলোসিয়ামই টিকে গেছে। বাদ পরে গেছে আইফেল টাওয়ার ও অ্যাক্রোপলিস। নিউ সেভেন ওয়ান্ডারস অফ দি ওয়ার্ল্ড এর কমিশনার পর্তুগালের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী হোসে ফ্রেইতাস দো আমারাল বলেন, "আমার খুবই ভালো লাগছে এটা ভেবে যে প্রথমবারের মতো বিশ্বের মানুষ ভোট দিয়ে একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।" জরিপের ফলাফল ঘোষণার ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্রেক ড্যান্সের পাশাপাশি বিখ্যাত গায়ক গায়িকারা অংশ নেন। গান করেন হোসে কারেরা ও পপ তারকা জেনিফার লোপেজ। ল্যাটিন আমেরকিার চিচেন ইতজা, রিও ডি জেনিরো ও পেরুর তিনটি স্থাপনা জায়গা পেয়েছে নতুন তালিকায়। এগুলির নাম যখন ঘোষণা করা হয় তখন উপস্থিত ল্যাটিনরা উল্লাসে ফেটে পরে। তবে ইউনেস্কোসহ বেশ কটি দেশ এভাবে বিশ্বের সপ্তামশ্চর্য নির্বাচনের সমালোচনা করেছে। ইউনেস্কো বলেছে জনপ্রিয়তার নিরিখে এভাবে সপ্তাশ্চর্যের তালিকা নির্ণয় করা ঠিক নয়। একই অভিযোগ এনেছিল মিশর। ভারতের বিশিষ্ট গায়ক ফার্নান্দেজ রেমো বলেন, এটা মোবাইল কোম্পানিগুলোর একটা ব্যবসা কৌশলমাত্র। লিসবনে অনুষ্ঠানে উপস্থিত ৬২ বছরের অ্যান্টনিও ক্যাটারিনো এই তালিকায় কোন ক্যাথলিক ক্যাথেড্রাল নেই দেখে মর্মাহত হন। তিনি বলেন, "এটা ক্ষমার অযোগ্য, একটা ক্যাথেড্রালও কেন নির্বাচনে আসবে না।" সুইস কানাডিয়ান অ্যাডভেঞ্চারার বার্ণার্ড ওয়েবার দি নিউ সেভেন ওয়ান্ডারস বা এনসেভেনডব্লিউ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। তিনি জানিয়েছেন এই সংগঠনের আয়ের কিছু অংশ বিশ্বব্যাপী কয়েকটি ঐতিহ্য পুনরুদ্ধারের কাজে ব্যয় করা হবে। এর মধ্যে আফগানিস্তানের বামিয়ানের বুদ্ধ মুর্তিও রয়েছে। এনসেভেনডবিব্লউ ২০০১ সালে এর প্রচারণা শুরু করে। ২০০৫ সালের শেষে সংস্থার প্যানেল ৭৭টি নমিনি থেকে ২১টি স্থাপনার তালিকা চুড়ান্ত করে। প্যানেলের সভাপতি এবং ইউনেস্কোর সাবেক মহাপরিচালক অধ্যাপক ফেদেরিকো মেয়র ২০০১ সালের ১ জানুয়ারি এই ২১ টি স্থাপনার নাম ঘোষনা করেন। বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ভোটে এই সপ্তমাশ্চর্য নির্বাচিত হলেও অতীতে সপ্তমাশ্চর্য ঘোষণা করেছিলেন একজন ব্যাক্তি। সে তালিকায় জায়গা পেয়েছিল যে ৭টি স্থাপনা সেগুলি হলো : আলেকজান্দ্রিয়ার লাইটহাউজ, আর্টেমিসের মন্দির, তাজমহল, ব্যাবিলনের শুন্যোদ্যান, হ্যালিকার্নাসাসের মোসলিয়াম, জিউসের মুর্তি ও মিশরের পিরামিড। নতুন তালিকায় তাজ মহল জায়গা পাবে কিনা তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছিল। কারণ প্রাথমিক নির্বাচনে ২১টি স্থাপনার যে তালিকা করা হয়েছিল তার ২০ নম্বরে ছিল এর অবস্থান। কিন্তু সব আশংকা ও সংশয় দুর করে শেষাবধি এটি তালিকায় জায়গা করে নিয়েছে। নিচে নতুন ও পুরোনো সপ্তমাশ্চর্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। নতুন সপ্তমাশ্চর্য ক্রাইস্ট দি রিডেমার, ব্রাজিল ব্রাজিলের রিও ডি জেনিরোর টিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কের প্রায় ৩ হাজার ফুট উঁচু পাহারের চূড়ায় প্রতিষ্ঠিত যিশু খৃস্টের এই মুর্তিটি ১০৫ ফুট লম্বা, ওজন হাজার টনেরও বেশি। খৃস্টান ধর্মের এই মুর্তিটি রিও ডি জেনিরো এবং ব্রাজিলেরও প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। করকোভাডো পাহাড়ের চূড়ায় মুর্তিটি স্থাপনের ভাবনাটি প্রথম আসে ক্যাথলিক প্রিস্ট পেদ্রো মারিয়া বসের মাথায়। ১৮৫০ এর দশকে তিনি প্রিন্সেস ইসাবেলকে অনুরোধ করেন একটা বড় ধর্মীয় মূর্তি স্থাপনে অর্থ যোগানোর জন্য। বিষয়টি নিয়ে ইসাবেল তেমন একটা মাথা ঘামাননি। ১৮৮৯ সালে ব্রাজিল গনপ্রজাতন্ত্রে পরিণত হলে ওই পরিকল্পনা একেবারেই বাদ হয়ে যায়। চার্চ থেকে রাষ্ট্র তখন আলাদা। এরপর ১৯২১ সালে পাহাড়টির উপর একটি ল্যান্ডমার্ক হিসেবে মুর্তি স্থাপনের প্রস্তাব করেন রিও ডি জেনিরোর প্রধান ধর্মযাজক। তিনি অর্থসংগ্রহের লক্ষ্যে 'মনুমেন্ট উইক' নামে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেন। ব্রাজিলের বিপুল সংখ্যক ক্যাথলিক অর্থ সহায়তা দেন। ক্রুশের সঙ্গে যীশু খৃষ্ট, তার হাতে গ্লে