২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামের হাত থেকে বেঁচে গেল গান্ধীর চিঠি

ভারত সরকারের হস্তক্ষেপে অবশেষে নিলামের হাত থেকে বেঁচে গেলো মহাত্মা গান্ধীর একটি ঐতিহাসিক চিঠি। আজ এই চিঠিটি ছাড়াই লন্ডনে শুরু হচ্ছে ক্রিস্টির নিলাম কার্যক্রম। নিলামে মহাত্মার লেখা ওই চিঠিটি ১২ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল। খবর ভারত ও লন্ডনের একাধিক সংবাদ মাধ্যমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 08:17 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারত সরকারের হস্তক্ষেপে অবশেষে নিলামের হাত থেকে বেঁচে গেলো মহাত্মা গান্ধীর একটি ঐতিহাসিক চিঠি। আজ এই চিঠিটি ছাড়াই লন্ডনে শুরু হচ্ছে ক্রিস্টির নিলাম কার্যক্রম। নিলামে মহাত্মার লেখা ওই চিঠিটি ১২ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল। খবর ভারত ও লন্ডনের একাধিক সংবাদ মাধ্যমের। 'অলবিন স্ক্র্যাম কালেকশন অফ অটোগ্রাফ লেটারস' শিরোনামে লন্ডনে ক্রিস্টির এই নিলাম অনুষ্টিত হচ্ছে। পুরো সংগ্রহ ২ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ক্রিস্টির ম্যাথিউ প্যাটন বলেন, " অলবিন স্ক্র্যাম এর পরিবারের লোকজন মঙ্গলবারের নিলাম থেকে গান্ধীর হাতে লেখা চিঠিখানি প্রত্যাহার করার ব্যাপারে সম্মত হয়েছেন। " ভারত সরকার অলবিন স্ক্র্যাম পরিবারের সঙ্গে কথাবার্তা বলে তাদের এ ব্যাপারে রাজী করায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, "স্ক্র্যাম পরিবারের কাছ থেকে আমরা চিঠিটি কিনে নেবো।" ক্রিস্টির এশিয়ান আর্ট বিভাগের আন্তর্জাতিক পরিচালক ডক্টর আমিন জাফর বলেন যে ভারত সরকারের সঙ্গে স্ক্র্যাম পরিবারের কথাবার্তাকে মর্যাদা দিতে পেরে আমরা আনন্দিত। লন্ডনের ভারতীয় দূতাবাসের এক উচ্চপদস্ত কর্মকর্তা বলেন, " আমরা তাদের বলেছিলাম যে ওই পান্ডুলিপিটি ফেরত পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। সেইমতো এটি নিলাম থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন সঠিক প্রক্রিয়ায় এটি ভারতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।" ভারত সরকার চিঠিটি ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম ও দিল্লির লাইব্রেরিকে ওই নিলামে অংশ নিয়ে চিঠিটি কিনে নেওয়ারও অনুরোধ করেছিলেন। কয়েক বছর অগে মৌলানা বারী ও গান্ধীজীর মধ্যে যে চিঠি বিনিময় হয়েছিল সেগুলিও আলাপ আলোচনার মাধ্যমে নিলাম থেকে উঠিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। সেগুলির জন্য ভারত সরকারকে খরচ করতে হয়েছিল ২৯ হাজার পাউন্ড। শুধু এ জন্য সাবেক হাই কমিশনার ডক্টর এলএম সিঙ্ঘভি লন্ডনে এসেছিলেন। ১৯৯০ সালে লন্ডনে ভারতের হাই কমিশনার থাকাকালে এল এম সিঙ্ঘভির প্রতিনিধি হিসেবে ব্যবসায়ী জিকে নুন ও নাটপুরী গোপনে নিলামে অংশ নিয়ে রবীন্দ্রনাথের একটি চিঠি কিনে নেন। পরে ওই চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৭ সালে গান্ধীর এক গুচ্ছ চিঠি ফিলিপস নিলামে ওঠায়। সিঙ্ঘভির চেষ্টায় সে চিঠিগুলিও ফেরত আনা হয় ভারতে। মহাত্মা গান্ধীর যে চিঠিটি নিলাম থেকে তুলে নেয়া হলো তার নানাবিধ গুরুত্ব রয়েছে। তার ঐতিহাসিক ওই চিঠিতে মহাত্মা 'হরিজন' পত্রিকার উর্দু সংস্করণ নিয়মিত প্রকাশ করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। পাঠক এ পত্রিকাটি গ্রহণের ব্যাপারে যে দোলাচলে ভুগছিল তার উল্লেখ রয়েছে চিঠিতে। চিঠিতে উর্দু ভাষার গুরুত্ব তুলে ধরে এ ভাষার বহুমুখী ব্যবহারের কথা বলেন গান্ধী। সা