জুন ১০ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- জনপ্রিয় একটি মার্কিন সাময়ীকির জুন সংখ্যায় হিন্দুদের দেবতা গনেশ ও হনুমানের অশ্লীল ছবি ছাপা হয়েছে। এ নিয়ে দেশটিতে বসবাসকারী হিন্দুরা তীব্র আপত্তি ও ােভ প্রকাশ করেছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
'স্টাফ' নামের ওই ম্যাগাজিনে দেখানো হয়েছে গনেশ দুই হাতে মদের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনে হনুমান একটা অশ্লীল ভঙ্গি করছে। স্টাফ ছবিটি প্রকাশ করে হিন্দু ধর্মকে অপমান করেছে বলে জানান ুদ্ধ অভিবাসী হিন্দুরা।
ছবিটি আঁকেন জ্যাসন জনস্টন। একটি প্রতিযোগিতার অংশ হিসেবে ছবিটি আঁকা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ছবি এঁকে সেগুলি কিসের ছবি তা বলতে বলা হয়।
ক্যালিফোর্নিয়ার এক ইন্সুরেন্সের সেলসম্যান নানু মহেন্দ্র বলেছেন, "আমি এটা দেখে এতো ুদ্ধ হয়েছি যে কি বলবো। যদি ওই পত্রিকার সম্পাদক মা না চায় তাহলে আমি ঠিক করেছি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।"
এ ব্যাপারে মহেন্দ্র ইতিমধ্যে পত্রিকাটির নিউ ইয়র্কের সদর দফতরে যোগাযোগ করেছেন। মহেন্দ্রকে সম্পাদক জানিয়েছেন, "এটি মুদ্রিত হয়ে গেছে। এ ব্যপারে তাদের আর কিছু করার নেই।" এ ব্যপারে মহেন্দ্রকে কোন চিঠি লেখার প্রস্তাবও সম্পাদক দেননি, যেটি পরের সংখ্যায় ছাপা হতে পারে।
মহেন্দ্র বলেন, "সম্পাদক সাহেবের ভাবভঙ্গি ছিল এরকম যে, 'আপনি এতো আহত বোধ করছেন কেন? এটা তো আমাদের সৃষ্টি।' উনি যদি বলতেন, দুঃখিত, কেউ একজন ভুলটা করে ফেলেছে, তাহলেই আমি বিষয়টা ভুলে যেতাম।"
ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ড্যান বোভার কাছে এক খোলা চিঠিতে ব্লগার
bdnews24