২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের উপর বিরক্ত নাভ্রাতিলোভা ফের চেক নাগরিক হতে চাচ্ছেন

বুশ প্রশাসনের কর্মকান্ডে বিরক্ত সাবেক টেনিস তারকা নাভ্রাতিলোভা ফের তার নিজ দেশ চেক প্রজাতন্ত্রের নাগরিক হতে চাচ্ছেন। ১৯৭৫ সালে চেকস্লোভাকিয়ার কমিউনিস্ট শাসনে বিরক্ত ও লজ্জিত হয়ে দেশ ত্যাগ করে আমেরিকা চলে আসেন তিনি। প্রাগে জন্ম নেয়া নাভ্রাতিলোভা ১৯৮১ সালে মার্কিন নাগরিকত্ব পান। খবর একটি মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- বুশ প্রশাসনের কর্মকান্ডে বিরক্ত সাবেক টেনিস তারকা নাভ্রাতিলোভা ফের তার নিজ দেশ চেক প্রজাতন্ত্রের নাগরিক হতে চাচ্ছেন। ১৯৭৫ সালে চেকস্লোভাকিয়ার কমিউনিস্ট শাসনে বিরক্ত ও লজ্জিত হয়ে দেশ ত্যাগ করে আমেরিকা চলে আসেন তিনি। প্রাগে জন্ম নেয়া নাভ্রাতিলোভা ১৯৮১ সালে মার্কিন নাগরিকত্ব পান। খবর একটি মার্কিন ওয়েবসাইটের। ওয়েবসাইটটিতে নাভ্রাতিলোভা জানান, এখন তিনি বুশ শাসনামলের মার্কিন নীতির কারণে লজ্জিত বোধ করছেন। তার ভাষ্য : " এখন আমেরিকায় যা হচ্ছে সে জন্য আমার লজ্জিত হওয়া উচিত। ঘটনা হলো, আমরাই তো বুশকে নির্বাচিত করেছি। এটা একটা জঘন্য কাজ হয়েছে। বীপরিতক্রমে লক্ষ্য করুন, চেকোস্লোভাকিয়ার কেউই কিন্তু কমিউনিস্ট শাসন পছন্দ করেনি।" ১৯৫৬ সালের ১৮ অক্টোবর জন্ম নেয়া নাভ্রাতিলোভা সাবেক শীর্ষ মহিলা টেনিস খেলোয়ার। ১৯ বার গ্রান্ড স্লাম সিঙ্গেল ও ৩১ বার ওমেনস ডাবলে বিজয়ী হন তিনি যা সর্বকালের রেকর্ড। উইম্বলডনে ৯ বার ওমেনস সিঙ্গেল বিজয়ীও হন তিনি, এটাও একটা রেকর্ড। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৫৪২ ঘ