২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশুন্যে বিয়ে করতে চলেছে এক মার্কিন জুটি

মহাশুন্যে গিয়ে বিয়ে করার পরিকল্পনা এঁটেছেন যুক্তরাষ্ট্রের এক জুটি। তাদের এই কাজে সাহায্য করছে ওকলাহোমার এক কোম্পানি। মার্কিন এক পত্রিকা জানিয়েছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সিন্ডি ক্যাশম্যান ও মিচ ওয়ালিং নামের ওই জুটি মাটি থেকে ৩০ হাজার ফুট উপরে গিয়ে বিয়ের কাজটা সারতে চাচ্ছেন। সিন্ডি জানান, ২০০১ সালে চালু হওয়া রকেটপ্লেন  নামের একটি মহাশুন্য পর্যটন কোম্পানি তাদের এই কাজে সাহায্য করতে সম্মত হয়েছে। ওই কোম্পানি ২০০৮ সালের শেষ নাগাদ বা ২০০৯ সালের শুরুর দিকে পরীক্ষামূলক উড্ডয়ন কাজ শুরু করবে। তখন কোন এক সময় তারা এই জুটিকে উর্ধলোকে নিয়ে যাবে।

এ ভাবে বিয়ে করা আইনসিদ্ধ কিনা তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন।

মার্কিন আইনজীবী মাইক স্লাক বলেছেন, “এই মহাশুন্য পর্যটনে যাই ঘটুক তা বৈবাহিক সম্পর্ককে বৈধতা দেবে না। মহাশুন্যে ওরা বিয়ে করতে পারে না। কারণ সেখানে তাদের এই বিয়েকে স্বীকৃতি দিতে আইনগত কোন প্রতিষ্ঠান থাকছে না।”

ক্যাশম্যান অবশ্য নিশ্চিত, আইনের একটা ফাঁকফোকর তিনি খুঁজে পাবেনই।

তার ভাষ্য, “ বিয়েটা আইনসিদ্ধ হচ্ছে কিনা এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ন। আমি এটা নিয়ে অনেক ঘাঁটাঘাটি করেছি। আমার অ্যাটর্নিও অনেক মাথা ঘামিয়েছেন। আমার মতে, এটা আইনসিদ্ধভাবেই করা সম্ভব।”

ক্যাশম্যান বলেন, “এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে। অ্যাডভেঞ্চারের চুড়ান্ত হবে এই বিয়ে। আমি কল্পনাও করতে পারিনি আমার জীবৎকালেই এরকম একটা অভিজ্ঞতা সম্ভব হবে।” বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, “এটা কি সত্য নাকি কোন আমেরিকান কোন স্বপ্ন!”