২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মজুরির ব্যাপারে ফরাসিদের অনুযোগ শীর্ষে

শরীরের ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরি পরিশোধ করা উচিৎ Ñএ আপ্তবাক্যে উদ্দীপ্ত হয়েই হয়ত ফরাশিরা মজুরির ব্যাপারে সবসময় উচ্চকন্ঠ। এ নিয়ে তাদের অনুযোগও বেশী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:54 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

‘শ্রমিকদের কাজের মনোভাব’ নিয়ে একটি আর্ন্তজাতিক সমীক্ষার যে তালিকা প্রকাশ করা হয়েছে এতে শীর্ষে অবস্থান করছে ফরাসিরা। তালিকার ২য় স্থানে যৌথভাবে রয়েছে ব্রিটিশ এবং সুইডিশরা। ৩য় এবং ৪র্থ স্থানে রয়েছে যথাক্রমে মার্কিনী এবং অস্ট্রেলিয়রা।

ব্রিটেন ভিত্তিক একটি আর্ন্তজাতিক সংস্থা এফডিএস ২৩টি দেশের প্রায় চৌদ্দ হাজার শ্রমিকের মতামতের উপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করেছে। জরিপে অংশগ্রহনকারী প্রত্যেকের বয়স ছিল ১৮ এর উপরে।

জরিপে কর্মক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতির হার, মজুরির ব্যাপারে অসস্তুষ্টি, জীবন যাত্রার মানের সংগে আয়ের সম্পর্ক, ব্যক্তিগত জীবনে ব্যঘাত সৃস্টি, সাপ্তাহিক শ্রমঘন্টাসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা  হয়েছে।

এফডিএস’র ব্যবস্থাপনা পরিচালক চ্যারোল্ট করনিস বলেন, “মজুরি বা কাজ নিয়ে ব্রিটিশদের অসন্তষ্টি থাকলেও উজ্জল ভবিষ্যতের কথা চিšা— করে তারা  এসব মেনে নেয়। অন্যদিকে মার্কিন মুল্লুকে উচ্চ আয় হলেও জীবন যাত্রা অত্যন্ত ব্যয়বহুল।”

ইউরোপের ব্রাইটন এলাকার শ্রমিকদের বাৎসরিক ছুটি নিয়েও রয়েছে অভিযোগ। শতকরা ৩৭ ভাগ মনে করে তারা পর্যাপ্ত ছুটি ভোগ করে না। যদিও ব্রাইটনে বাৎসরিক সাধারণ ছুটি প্রায় ৩৪ দিন।

শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার ক্ষেত্রে ‘ধীর গতি’ মেনে চলে এমন দেশের তালিকার শীর্ষে রযেছে রাশিয়া। শতকরা ৬১ ভাগ শ্রমিকেরই এই ধীর গতি এ নিয়ে অসন্তুষ্টিরয়েছে। এক্ষেত্রে চায়না এবং আমেরিকার শ্রমিক অসন্তুস্টির শতকরা হার যথাক্রমে ৪৩ এবং ৩৮ ভাগ।

এসব নিয়ে মাথা ঘামায় না তালিকার নিচ দিকে থাকা তিনটি দেশ হচ্ছে নেদারল্যান্ড, থাইল্যান্ড এবং আয়ারল্যান্ড।