বৃটিশদের সবচেয়ে অপছন্দ ম্যাকডোনাল্ডস এর খাবার
পট নুডল আর ম্যাগডোনাল্ডসের খাবার সবচেয়ে অপছন্দ করে বৃটিশরা। এই দুটো ব্রান্ডকে রীতিমতো ঘেন্না করে তারা। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এই তথ্য।
পাশাপাশি তাদের সবচেয়ে পছন্দের ব্রান্ড হচ্ছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগুল আর নোকিয়ার মোবাইল সেট।
ইউনিলিভারের মালিকানাধীন পট নুডল এবং মার্কিন ফাস্ট ফুড এর পরেই বৃটিশদের ‘সবচেয়ে অপছন্দের’ তালিকায় রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এওএল এবং প্রোক্টের অ্যান্ড গ্যাম্বল মালিকানাধীন পানীয় সানি ডিলাইট।
তালিকার ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে বৃটেনের দৈনিক পত্রিকা দি সান ও ফুটবল ক্লাব ম্যানচেস্টার।
আর পছন্দের তালিকায় গুগুল ও নোকিয়ার পরেই আছে অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন, সুপার মার্কেট টেসকো ও ইন্টারনেটভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ইবে।
পছন্দের তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, কোকা কোলা ও হেইঞ্জ।
মার্কেটিং সাময়ীকির জন্য ২ হাজার ৪১২ জন ভোক্তার মধ্যে এই জরিপ পরিচালনা করে অনলাইন মার্কেটিং ফার্ম জোশুয়া।
