১৫ হাজার জোড়া জুতা উপহার পেলেন পোপ
শনিবার ইতালীর উত্তরের এক শহর পরিদর্শনে গিয়ে ১৫ হাজার জোড়ারও বেশি জুতা উপহার পেয়েছেন।
ইতালীর ওই শহরটি জুতার শহর নামে পরিচিত। স্থানীয় একটি কনসোর্টিয়াম পোপের ব্যাক্তিগত ব্যবহারের জন্য ১ জোড়া জুতা এবং বিশ্বের বিভিন্ন দেশের গরীবদের মধ্যে বিতরণ করার জন্য ১৫ হাজার জুতা উপহার দেন।
ক্যাঙ্গারুর চামড়া দিয়ে তৈরি জুতা উপহার দেয়া হয় পোপকে। বারগান্ডি রংয়ের জুতা জোড়ার ডিজাইনার ও প্রস্তুতকারক মোরেশি ফার্ম।
গরীবদের মধ্যে বিতরণের জন্য দেওয়া জুতার মধ্যে বুটসহ নানারকম পাদুকা রয়েছে। ভ্যাটিকানের পছন্দমাফিক প্রতিষ্ঠানে এগুলো পাঠিয়ে দেবে স্থানীয় ব্যবসায়ীরাই।
গত বছর একজোড়া উজ্জল রঙের স্টাইলিশ জুতা পরে পোপ জনসমক্ষে আসার পরে ফ্যাশন জগতে এ নিয়ে বেশ আলোচনা হয়। অনেকে অনুমান করেন, প্রাদার মতো ইটালিয়ান ডিজাইনারা পোপের পোশাক পরিচ্ছদ তৈরির কাজটি করছেন।
