গেরির মেয়ের মা হবেন ভিক্টোরিয়া বেকহাম
হ্যা, আবারো মা হতে চলেছেন সাবেক স্পাইস গার্লস তারকা ভিক্টোরিয়া বেকহ্যাম বা পশ স্পাইস। তবে না, গর্ভে সন্তান ধারণ করছেন না তিনি। এবারে তিনি হবেন ধর্ম মা বা গডমাদার। সাবেক স্পাইস গার্ল তারকা গেরি হ্যালিওয়েল ভিক্টোরিয়াকে অনুরোধ করেছেন সে যেন তার কন্যা সন্তান ব্লুবেল এর ধর্ম মা হতে সম্মত হন। ভিক সম্মত হয়েছেন।
এবারে তার ধর্মবাপ কে হবেন সেটাই দেখার বিষয়। জর্জ মাইকেল এর বয় ফ্রেন্ড কেনি গসের কথাই ভাবছেন গেরি।
এক পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পিচ্চি ব্লুবেল ম্যাডোনাকে এ সপ্তাহান্তে খৃষ্টধর্মে দীক্ষিত করা হবে। লন্ডনের হ্যাম্পস্টেডে হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভিক্টোরিয়া মাদ্রিদ থেকে উড়ে আসছেন সেখানে ছেলেদের নিয়ে ।
সান পত্রিকা জানিয়েছে, “ধর্ম মা হওয়ার আহ্বান পেয়ে ভিক্টোরিয়া রীতিমতো রোমাঞ্চিত। বেশ কয়েক বছর আগে গেরি বের হয়ে যাওয়ার পরই স্পাইস গার্লস ব্যান্ড ভেঙে গেলেও তারা আবার একত্রিত হয়েছেন।”
পুরোনো বন্ধু পশের উপর গেরি অনেকখানি ভরসা করে আছেন। ভাল মা হওয়ার ব্যাপারে তার কাছ থেকে কিছু দিক নির্দেশনা পাবেন বলে আশা করছেন তিনি। ভিক্টোরিয়ার আসছেন শুনে তিনি খুবই আনন্দিত।
কেনির ব্যাপারে গেরি বলেছেন, “কেনি ধর্মবাপ হিসেবে খুবই ভাল হবে, আমি নিশ্চিত। সব মিলিয়ে ভাল ধর্ম বাপ-মা পেতে যাচ্ছে আমার মেয়ে।”
অনুষ্ঠানে অন্যান্য স্পাইস তারকাদেরও আমন্ত্রণ জানিয়েছেন গেরি। তবে মেল সি এবং এমা বান্টন অনুষ্ঠানে হাজির থাকলেও সদ্যোজাত কন্যাসন্তান নিয়ে ঝামেলায় থাকার কারণে আসতে পারবেন না মেল বি।
