ইঁদুর ছানা দত্তক নিল বেড়াল মা
হলিউডের তারকাদের দেখাদেখিই কিনা কে জানে, ইতর প্রাণীদের মধ্যেও দত্তক নেয়ার ঘটনা ঘটছে। শুধু তাই না, চিরকালের শত্রুর বিড়াল আর ইঁদুরের মধ্যেই হচ্ছে এই কান্ড। ঘটনাটি চীনের।
কয়েকদিন আগে চীনের এক দোকানে ইঁদুর ধরার জন্য বেড়াল কিনে আনা হয়। তবে সেটা ছিলো মাদি বেড়াল। কিছুদিন যেতে না যেতেই বেড়ালটি পাঁচটি বাচ্চা দেয়। দোকান মালিকতো খুশি। একটা থেকে ৫টি বেড়াল। মা বেড়ালটা বাচ্চাগুলো নিয়ে একটি বক্সে ভিতর দিন কাটাতে থাকলো। ভালোই কাটছিলো দিনগুলো।
তারপর ঘটলো আশ্চর্য ঘটনাটা। একদিন দোকানের এক কর্মচারী দেখে সেই বাক্সে বেড়াল ছানাদের সাথে একটি ইঁদুরের বাচ্চাও আছে। প্রথমে কর্মচারীটি ভেবেছিলো মা বেড়ালটা সেটা খাওয়ার জন্য নিয়ে এসেছে। পরে দেখা গেল মা বেড়ালটা বাচ্চা ইঁদুরটাকে দেখভাল করছে। শুধু তাই না, কেউ ইঁদুরটা কাছে গেলে মা বেড়ালটা ‘গরগর’ শব্দ করে সাবধান করে দেয়। এমনকি ইঁদুরটাকে ফেলে দেওয়ার পরেও মা বেড়ালটা সেটাকে উদ্ধার করে আবার বাক্সে ফিরিয়ে নিয়ে আসে। তখন দোকানের লোকজন বুঝতে পারে আসলে বেড়ালটা ইঁদুরের বাচ্চাটিতে দত্তক নিয়েছে।
এই ঘটনা পর্যবেক্ষন করে চীনের এক পশু বিশেষজ্ঞ জানিয়েছেন, “এটা একটি ব্যাতিক্রমি ঘটনাটা। মা হওয়ার পর বেড়ালটির মধ্যে হয়তো দয়ামায়া বেড়ে গেছে, যা সত্যিই বিরল।”
সূত্রঃ ওয়েবসাইট।
