২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ অনুবাদক সংকটে ভুগছে চীন

চীনা ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করার জন্য চীনে পর্যাপ্ত দক্ষ অনুবাদক নেই। দক্ষ অনুবাদকের অভাবে বহির্বিশ্বে চীনকে ভালোভাবে তুলে ধরার কাজটি ব্যহত হচ্ছে মারাত্মকভাবে। চীনের তথ্য মন্ত্রী কাই য়ূ সম্প্রতি এক ট্রান্সলেশন ফোরামের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

‘এ ব্রিজ টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে অনুবাদ বিষয়ক এই কর্মশালার আয়োজন করেছে যৌথভাবে চায়না ইন্টারন্যাশনাল পাবলিশিং গ্রুপ ও ট্রান্সলেশন এসোসিয়েশন অফ চায়না। এ ধরনের কর্মশালা চীনে এবারই প্রথম অনুষ্ঠিত হলো।

বিশ্বজুড়েই অনুবাদ এখন একটা বড় শিল্পে পরিণত হয়েছে। কর্মশালায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটরস এর প্রেসিডেন্ট পিটার ক্রাউৎস্কি বলেন, “আমার হিসেবে ফি বছর কম করে হলেও এ খাতে ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার লেনদেন হয় এই শিল্পে।”

দুদিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় তথ্য মন্ত্রী মন্তব্য করেন, একজন দক্ষ অনুবাদক তার কাজের মাধ্যমে চীনের ইতিবাচক দিকগুলো বহির্বিশ্বের কাছে সহজেই তুলে ধরতে পারে।

চীনে বর্তমানে প্রায় ষাট হজার সনদ প্রাপ্ত অনুবাদক এবং তিন হাজার নিবন্ধিত অনুবাদকারী প্রতিষ্ঠান রয়েছে।