১ লাখ ১৫ হাজার ডলারে বিক্রি হলো সুপারম্যানের পোশাক
১৯৭৮ সালের ব্লকবাস্টার ছবি ‘সুপারম্যান’ এর একটি পোশাক ৫৮ হাজার পাউন্ডে বিক্রি হলো। নিলামে এ ছাড়াও মোট ২ মিলিয়ন ডলারের বিভিন্ন চলচ্চিত্র ও টিভির চিত্রনাট্য, পোস্টারসহ অন্যান্য স্মারকচিহ্ন বিক্রি হয়।
ইবেডটকমের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করে প্রোফাইলস ইন হিস্টরি নামের একটি সংস্থা।
নিলামকারীরা যে দামে সুপারম্যানের পোশাক বিক্রি হবে ভেবেছিলেন তার চেয়ে দ্বিগুন মূল্যে তা বিক্রি হয়।
১৯৭৮ সালের সুপারম্যান ছবিতে অভিনয় করেন ক্রিস্টোফার রিভ। ২০০৪ সালে তিনি মারা যান।
নিলামে ব্যাটস্যুট ও একটি এলিয়েন পোশাকও বিক্রি হয়।
১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরএভার’ ছবিতে ব্যাটস্যুটটি ব্যবহৃত হয়। ১৯৭৯ সালে অ্যালিয়েন স্যুটটি ব্যবহৃত হয় ‘এলিয়েন’ ছবিতে। ব্যাটস্যুট বিক্রি হয় ৬৩ হাজার ২৫০ ডলারে এবং এলিয়েন স্যুট বিক্রি হয় ১ লাখ ২৬ হাজার ৫ শ ডলারে। সূত্র : ওয়েবসাইট।
