২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিকিউ’র বিচারে সেরা স্টাইলিশ বন্ড তারকা ক্রেইগ

বিখ্যাত জিকিউ সাময়ীকির স্টাইলিশ তারকাদের তালিকায় এবারে শীর্ষে রয়েছেন বন্ড তারকা ডেনিয়েল ক্রেইগ। আয়ান ফ্লেমিং এর জেমস বন্ড সিরিজের প্রথম বই অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘ক্যাসিনো রয়্যাল’ এর এই অভিনেতা পরেই আছে রাজনীতিবিদ ডেভিড ক্যামেরনের নাম। সবচেয়ে বাজে পোশাকের তারকা হিসেবে আছে রাসেল ব্রান্ডের নাম। প্রতি বছরই জিকিউ এই তালিকা প্রকাশ করে থাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

তালিকায় এবারই প্রথমবারের মতো রাজপরিবারের সদস্যদের মধ্যে প্রিন্স হ্যারির নাম ঢুকলো। স্টাইলিশ হিসেবে তার অবস্থান দশম।

ক্রেইগের অবস্থান সম্পর্কে পত্রিকার পক্ষ থেকে বলা হয় যে তার পোশাক তার ধারালো চেহারার সাথে চমৎকার মানানসই। ক্যাসিনো রয়্যালে তার পোশাক সম্পর্কে উচ্ছসিত মন্তব্য করে পত্রিকাটি। “শন কনারির পরে আর কোন বন্ড তারকা ক্রেইগের মতো এতো ভাল পোশাক পরেন নি।”

তালিকার শীর্ষ দশ জনের নাম এখানে দেয়া হলো :

১. ডেনিয়েল ক্রেইগ

২. ডেভিড ক্যামেরন

৩. ক্লাইভ ওয়েন

৪. ডেভিড উইলিয়ামস

৫. জাড ল

৬. ডেভিড বেকহাম

৭. পেটি ডোহার্টি

৮. রাসেল ব্রান্ড

৯.টম ফোর্ড

১০ প্রিন্স হ্যারি