আবেদনময়ী তারকাদের তালিকা থেকে বাদ যাচ্ছেন কেট মস
ফি বছরই বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন এফএইচএম পৃথিবীর শীর্ষ আবেদনময়ী নারীদের তালিকা ছাপে। পুরুষদের জন্য প্রকাশিত এই ম্যাগাজিনে এখন এর বার্ষিক জরিপের কাজ চলছে। এতে অংশগ্রহনকারী পাঠকরা তাদের পছন্দসই নারী তারকাদের মধ্যে যাকে সবচেয়ে আবেদনময়ী মনে করেন তাকে ভোট দিচ্ছেন।
এই ভোটের ভিত্তিতে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে এখানে কেট মসের অবস্থান খুবই নড়বড়ে। গত বছরও তার অবস্থান ছিল ৮৭ নম্বরে।
ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক ক্রিস বেল বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে , “ ফ্যাশন জগতে সেরা সুন্দরীদের তালিকায় আছেন কেট মস। কিন্তু এফএইচএম পাঠকদের কাছে এখন আর তার আবেদন নেই।”
তালিকা থেকে এই ছিটকে পড়ার কারণ হিসেবে তিনি কেটের উচ্ছৃঙ্খল জীবনাচরণ, বেপরোয়া পার্টি লাইফকে দায়ী করেন সম্পাদক।
