২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেট মসের নামে সুগন্ধি আসছে বাজারে

বৃটিশ সুপার মডেল কেট মসের গন্ধ মাখতে পারবেন তার ভক্তরা। কারণ খুব শিগগিরই তার নামে সুগন্ধি বাজারে আসছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কসমেটিক্স জায়ান্ট হিসেবে খ্যাত ‘কটি’ এই সুগন্ধি বাজারে আনছে। এই প্রতিষ্ঠান এর আগে জেনিফার লোপেজ, সারা জেসিকা পারকার, দ্যা বেকহাম্স ও স্টেফানির মতো জনপ্রিয় তারকাদের নামে সুগন্ধি বাজারে ছেড়েছে।

আগামী বসন্তে কেট মস সুগন্ধি বাজারে আসবে। আর এর জন্য তার সঙ্গে প্রতিষ্ঠানের ৫ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

প্রথমে ইউরোপ, মিডিলইস্ট এবং অস্ট্রেলিয়াতে এটি চালু হবে। তারপর পাওয়া যাবে আমেরিকাতে।

হ্যালো ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাতকারে কেট মস বলেন,“ বেশ কয়েক বছর ধরে আমি কটি’র সঙ্গে কাজ করছি। তাদের ব্যানারে আমার নামে সুগন্ধি হচ্ছে। এতেই আমি পুলকিত।”

কোকেইন স্ক্যান্ডালে জড়িয়ে পড়ার পর ২০০৫ সালে কেট মসের জনপ্রিয়তায় ধ্বস নামে। অনেক নামকরা প্রতিষ্ঠানই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। বিগত বছরগুলোতে অনেক চেষ্টার পর কেট মস তার হারনো সম্মান পূনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখন অনেক প্রতিষ্ঠানই তাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। সূত্র: ওয়েবসাইট