২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে দশ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জন্মসিঁড়ি’র আয়োজনে শনিবার থেকে ক্যাম্পাসে শুরু হয়েছে দশ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ২০০৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সকাল সাড়ে ১০টায় অমর একুশে পাদদেশে কবি খালেদ হোসাইন মেলা উদ্বোধন করেন। পরে জলসিঁড়ির কর্মীরা আনন্দর‌্যালি করেন।

শনিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে প্রাচ্যনাট পরিবেশন করে নাটক মান্দার।

এছাড়া রোববার সাপের খেলা ও মোরগ লড়াই, ২৬ মার্চ পুতুল নাচ, ২৭ মার্চ জলসিড়ির পরিবেশনায় নাটক বিউটি বাজার, ২৮ মার্চ সঙ্গীতানুষ্ঠান, ২৯ মার্চ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ‘সন্তুর ও বাঁশি’, ৩০ মার্চ অতিথি শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান, ৩১ মার্চ নাট্য সংগঠন সংগঠন সংলাপের পরিবেশনায় নাটক ‘বাগধী থীরোয়াল’ এবং ১ এপ্রিল জলসিঁড়ির পরিবেশনায় নাটক থ্রি পেনি অপেরা মঞ্চস্থ হবে।

২ এপ্রিল সাংস্কৃতিক মেলার শেষ দিনে সংগঠনের কর্মীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হবে।