২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেট মসের রাস্তাতেই হাঁটছে তার মেয়ে

কথায় আছে বাপকা বেটা। তবে মা কা বেটির সার্থক উদাহরণ হতে যাচ্ছে সম্ভবত বিখ্যাত মডেল কেট মস কন্যা লিলা গ্রেস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 04:24 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ফ্যাশন মডেলিং জগতে দীর্ঘদিন থেকেই দাপটের সঙ্গে র‌্যাম্প কাঁপিয়ে বেড়াচ্ছেন কেট মস। সে জগতে কিঞ্চিত বখাটে মডেল হিসাবেই বেশী পরিচিত তিনি। নেশার কারণে এশাধিকবার পত্রিকায় খবর হয়েছেন তিনি। মায়ের এই বখাটেপনা কতটুকু অনুসরণ করছে লিলা সেটা বোঝা না গেলেও মনে হচ্ছে বেশ ভালোভাবেই মায়ের ফ্যাশন স্টাইল রপ্ত করার চেষ্টা করছে সে।

বয়স তার চার হলে কী হবে সে ইতিমধ্যেই চুল বড় করার চেষ্টা করছে। তাকে নিয়ে কেট যখন ভারসাচ্চি স্টুডিওতে শ্যুটিংয়ে যান তখন দোনাতেলা ভারসাচ্চিকে দেখে দেখে সে তার মতো ‘ফেক লুক’ দেয়।

মেয়ে প্রসঙ্গে কেট ভোগ ম্যাগাজিনকে জানায়, “আমরা যখন ভারসাচ্চি ক্যাম্পেইনে যেতাম তখন আমাদের সঙ্গে ক্রিস্টি টারলিংটন এর বাচ্চা এবং ক্যারোলিন মারফির ছোট ছেলেটা থাকতো। তার মধ্য থেকে লিলার সঙ্গে দোনাতেলার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়।”

কেট মস মডেলিং এর সময় যেসব ভঙ্গি দিয়ে দর্শক হৃদয় জয় করেন সেটাও ইদানিং ভালোভাবে রপ্ত করেছে লিলা। তার ফ্যাশন সচেনতায়ও কেট মাঝে মাঝে বিস্মিত হন। কেট বলেন, “সে আমাকে জিজ্ঞেস করে, মাম দেখতো আমাকে এই পোষাকে দেখতে কি ভালো লাগছে? আমি বুঝতে পারি সে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। আমি তাকে তখন আমার কথা মেনে চলতে বলি এবং আমার পছন্দ করা পোশাক পড়তে বলি। কিন্তু সেটার প্রতিবাদ জানিয়ে সে বলে, সে নাকি এখন যথেষ্ট বড় হয়েছে এবং নিজের পোশাক বাছাই করার সময় নাকি তার হয়েছে।”