২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজাইনার হিসেবে আসছেন কেট মস

বিখ্যাত মডেল কেট মস অবশেষে বিখ্যাত ফাশন হাউজ টপশপের জন্য তার ডিজাইন করা পোশাক দেখার সুযোগ দিলেন প্রেসকে। এগুলোই তার প্রথম ডিজাইন করা পোশাক। এখনো টপশপের দোকনগুলোয় বা ওয়েবে দেখতে বা কিনতে পারা যাবে না এসব পোশাক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

খবরটা অনেক পুরোনো যে টপশপের জন্য ডিজাইন করতে রাজি হয়েছেন মস। এবারে তা বাস্তবে রুপ নিতে যাচ্ছে। এ নিয়ে ফ্যাশন বিশ্বে তাকে নিয়ে বইছে নানান ইতিবাচক এবং নেতিবাচক আলোচনার ঝড়।

২০০৬ এর সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি টপশপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাদের এক চেইন পোষাক ডিজাইন করার জন্য। এমনিতে কেট টপশপের একজন ভক্ত। টপশপের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, “ আমি টপশপ থেকেই নিয়মিত কেনাকাটা করি। তারা বিক্রির জন্য যেসব জিনিস সাজিয়ে রাখে তা আমার খুবই পছন্দের এবং আমি খুবই উত্তেজিত তাদের সঙ্গে কাজ করতে পেরে। এটা খুবই মজার অভিজ্ঞতা।”

কেটের ডিজাইন করা পোশাকগুলো টপশপের ৩০৮ টি আউটলেট এবং ওয়েবে পাওয়া যাবে মে মাসের এক তারিখ থেকে। তার ভেতরে রয়েছে ডিনার জ্যাকেট, বিকিনি, পার্টি ড্রেস, শর্টস এবং আরো অনেক কিছু। আনন্দদায়ক খবর হলো এগুলোর দামও খুব একটা বেশী না। সবকিছুই ১০০ ডলারের নীচে।

পোশাকগুলোর ডিজাইন করে কেট নিজেও বেশ উত্তেজিত। ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মডেল কাম ফ্যাশন ডিজাইনার বলেন, “নিজের তৈরি পোষাক বিক্রি করার ব্যাপারটা সত্যিই অন্যরকম।” 

তবে এই ডিজাইন বাবদ কেটের ব্যাংক ব্যালেন্স কতটুকু বাড়ছে তা জানা যায়নি।