২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিশু শিলোহ

হলিউড দম্পত্তি পিট - জোলির মেয়ে শিলোহ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিশু নির্বাচিত হয়েছেন। কোন শিশুর দিকে গণমাধ্যমের নজর বেশি এবং মার্কিন পপ কালচারে হলিউডের কোন শিশুর প্রভাব বেশি তার বিচারেই বিখ্যাত ফর্বস সাময়ীকি তৈরি করেছে প্রভাবশালী শিশুদের এই তালিকা। খবর মার্কিন একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:04 PM

ডিসেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড দম্পত্তি পিট - জোলির মেয়ে শিলোহ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিশু নির্বাচিত হয়েছেন। কোন শিশুর দিকে গণমাধ্যমের নজর বেশি এবং মার্কিন পপ কালচারে হলিউডের কোন শিশুর প্রভাব বেশি তার বিচারেই বিখ্যাত ফর্বস সাময়ীকি তৈরি করেছে প্রভাবশালী শিশুদের এই তালিকা। খবর মার্কিন একটি ওয়েবসাইটের । ১৮ মাস বয়সী শিলোহ ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সন্তান। এ জুটির আরও দত্তক সন্তান রয়েছে। ফর্বস তালিকায় শিলোহ আরেক তারকা জুটি টম ক্রুজ-কেটি হোমসের মেয়ে সুরিকে হটিয়ে শীর্ষ স্থান দখল করে। জরিপে শুধু জনপ্রিয় হলিউড তারকাদের সন্তানদের মধ্যে তাদেরকেই বিবেচনা করা হয়েছে যাদের সবার বয়স পাঁচের নিচে। এসব শিশু তাদের বাবা মায়ের মতোই সাধারণ গণমাধ্যম ও লোকজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শিলোহর দু বছর বয়সী দত্তক বোন জাহারা এই তালিকায় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে প্যাক্স। শিলোহকে নিয়ে গত বছর বিভিন্ন পত্রিকায় প্রায় দুই হাজার নিবন্ধ লেখা হয়েছে। তার প্রথম ছবি বিক্রি হয় চার মিলিয়ন ডলারে। তালিকায় আরো রয়েছে ব্রিটনি স্পিয়ার্স-কেভিন ফেদারলাইনের দু বছর বয়সি ছেলে শন প্রেস্টন। এবং ম্যাডোনার দত্তক ছেলে ডেভিড বান্ডা। শিলোহ ২০০৬ সালের মে মাসে জন্মগ্রহণ করে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৯২১ ঘ