২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিটিজেন কেইন' এর অস্কার কেউ কিনতে চায় না

বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার অরসন ওয়েলসের 'সিটিজেন কেইন' ছবির জন্য পাওয়া অস্কারটি কেউ কিনতে আগ্রহী নয়। অথচ নিলামে উঠানোর সঙ্গে সঙ্গে ওই ছবির চিত্রনাট্যটি বিক্রি হয়ে গেছে উচ্চ মূল্যে। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ডিসেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার অরসন ওয়েলসের 'সিটিজেন কেইন' ছবির জন্য পাওয়া অস্কারটি কেউ কিনতে আগ্রহী নয়। অথচ নিলামে উঠানোর সঙ্গে সঙ্গে ওই ছবির চিত্রনাট্যটি বিক্রি হয়ে গেছে উচ্চ মূল্যে। খবর মার্কিন ওয়েবসাইটের। মঙ্গলবার নিউ ইয়র্কে সথবি নিলাম ঘর অস্কার প্রতিমূর্তিটি নিলামের আয়োজন করে। কিন্তু সংরক্ষিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ এটি কিনতে আগ্রহ প্রকাশ করেনি। সথবির নির্ধারিত মূল্য কত ছিল সেটা তারা জানায়নি। তবে ধারণা করা হয়েছিল এর মূল্য ৮ থেকে ১২ লক্ষ ডলার হবে। অরসন ওয়েলসের অস্কারটি বর্তমানে লস এঞ্জেলস ভিত্তিক দাতব্য সংস্থা ডেক্স ফাউন্ডেশনের মালিকানায় রয়েছে। মজার ব্যাপার, একই নিলামে অরসন ওয়েলসের 'সিটিজেন কেইন' ছবির চিত্রনাট্য বিক্রি হয়েছে ৯৭ হাজার ডলারে। ১৯৪১ সালে নির্মিত চলচ্চিত্রটি সর্বকালের সেরা ছবি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪০ সালে রচিত চিত্রনাট্যের পান্ডুলিপেতে 'সেকেন্ড রিভাইজড ফাইনাল' ও 'মিস্টার ওয়েলস' লেখা ছাপ রয়েছে। পুরো চিত্রনাট্য জুড়ে অসংখ্য সংশোধনী ও কাটাকুটির চিহ্ন বর্তমান। ক্ষমতালোলুপ এক প্রকাশকের কাহিনী চিত্র 'সিটিজেন কেইন' এর নাম ভূমিকায় অভিনয় করেন অরসন ওয়েলস নিজেই। ছবিটি বিখ্যাত প্রকাশক উইলিয়াম র‌্যান্ডলফ হার্স্ট এর জীবনকাহিনী নিয়ে তৈরি বলে ধারণা করা হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৫৬