২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টমবারের মতো নিলাম হলো নেপোলিয়নের স্ত্রীর ঘড়ি

বিখ্যাত ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী জোসেফাইনের একটি ঘড়ি জেনেভায় নিলাম হয়েছে ১.৩ মিলিয়ন ডলারের বেশি মুল্যে। এর আগে আরো সাতবার নিলাম হয়েছিল ঘড়িটি। ১৮ শতকের তৈরি সোনার ঘড়িটি হীরকখচিত। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী জোসেফাইনের একটি ঘড়ি জেনেভায় নিলাম হয়েছে ১.৩ মিলিয়ন ডলারের বেশি মুল্যে। এর আগে আরো সাতবার নিলাম হয়েছিল ঘড়িটি। ১৮ শতকের তৈরি সোনার ঘড়িটি হীরকখচিত। খবর ভারতীয় ওয়েবসাইটের। ঘড়িটি নিলাম করে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ। তারা আশা করেছিলেন ঘড়িটির মুল্য উঠবে ২লক্ষ সুইস ফ্রাঁর বেশি । ঘড়িটির ব্যবহার পদ্ধতি ছিল অভিনব। ঘড়িটি হাতে পরা না থাকলেও ঘড়ির মালিক পকেট থেকে বের না করে গড়িটি ছুঁয়ে দেখেই সময় বলতে পারতেন। ১৭৯৯ সালে জোসেফাইন ৩ হাজার ফ্রাঁ দিয়ে ঘড়িটি ফরমায়েশ দিয়ে তৈরি করিয়েছিলেন । নোপোলিয়ন ফ্রান্সের মুকুট গ্রহণের পর ১৮০৪ সালে জোসেফাইনের ঘড়িটিতে হীরক সেট করা হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯০৪ ঘ