২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাক্ষুসে মাছের জন্য সম্রাটের অনুশোচনা

প্রায় ৫০ বছর আগে দেশের জলাশয়ে একটি বিদেশি জাতের আগ্রাসী মাছ ছাড়ার জন্য অনুশোচনায় ভুগছেন জাপানের সম্রাট। যুক্তরাষ্ট্র সফরে গেলে তাকে ব্লুগিল নামে ওই মাছটি উপহার দেওয়া হয়েছিল যা কিনা এখন সর্বত্র ছড়িয়ে পড়ে দেশের মাছের জন্যই হুমকি হয়ে উঠেছে। সম্রাট আকিহিতো আশা করেছিলেন খাওয়ার জন্য দেশের খামারগুলোতে ব্লুগিলের চাষ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 08:57 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা,১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--প্রায় ৫০ বছর আগে দেশের জলাশয়ে একটি বিদেশি জাতের আগ্রাসী মাছ ছাড়ার জন্য অনুশোচনায় ভুগছেন জাপানের সম্রাট। যুক্তরাষ্ট্র সফরে গেলে তাকে ব্লুগিল নামে ওই মাছটি উপহার দেওয়া হয়েছিল যা কিনা এখন সর্বত্র ছড়িয়ে পড়ে দেশের মাছের জন্যই হুমকি হয়ে উঠেছে। সম্রাট আকিহিতো আশা করেছিলেন খাওয়ার জন্য দেশের খামারগুলোতে ব্লুগিলের চাষ করা যাবে। কিন্তু কিছু মাছ গবেষণাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় এবং ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়ে দেশি মাছের জন্য হুমকি হয়ে ওঠে। মৎস্যশিকার ও সংরক্ষণ বিষয়ক এক বার্ষিক সম্মেলনে সম্রাট দেশি প্রজাতির মাছ রক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য সমুদ্র বিশেষজ্ঞদের আহ্বান জানান। অনুষ্ঠানে সম্রাট বলেন,ব্লুগিল মাছ নিয়ে ওই পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি মর্মপীড়ায় ভুগছেন। সম্রাট প্রায় ৫০ বছর আগে শিকাগো অ্যাকুরিয়াম পরিদর্শনে গেলে নগরীর মেয়র তাকে মাছগুলো উপহার দেন। আকিহিতো তখন দেশের যুবরাজ। যুদ্ধ-পরবর্তী জাপানে প্রোটিনের অভাব মেটাতে সাহায্য করতে পারে এ আশায় ব্লুগিল চাষ করা যায় কিনা তা খতিয়ে দেখার উদ্যোগ নেয় সরকার। জাপানের সবচেয়ে বড় হ্রদ লেক বিওয়ার কাছের এক গবেষণাগারে সেগুলো পাঠানো হয়। সেখান থেকে ছাড়া পেয়ে ক্রমশ সারা দেশের জলাশয়ে ছড়িযে পড়ে রাক্ষুসে ওই ব্লুগিল আর গিলতে থাকে দেশি জাতের মাছকে। কয়েকটি দেশি প্রজাতি তাদের কবলে পড়ে বিলুপ্তই হয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৪৩৮ঘ.