নভেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চ্যানেল যুদ্ধে বিপাকে পরেছেন একতা কাপুর। ১২ নভেম্বর রাত থেকে শুরু হওয়া নাইনএক্স চ্যানেলে একতার নতুন সিরিজ 'ক্যায়া দিল মে হ্যায়' প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু সিরিয়ালটি প্রচার প্রসঙ্গে কারণ দর্শাতে বলেছে স্টার প্লাস চ্যানেল। এর প্রেক্ষিতে সিরিয়ালটি আপাতত প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে নতুন চ্যানেল। খবর ভারতীয় ওয়েবাসাইটের।
নাইনএক্স চ্যানেল একতার 'ক্যায়া দিল মে হ্যায়' এর স্থলে প্রচার করবে সিদ্ধার্থ বাসুর 'জিয়া জ্বলে'। চ্যানেল সুত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুক্র এবং শনিবার 'ক্যায়া দিল মে হ্যায়' প্রচারিত হবে।
বেশ কবছর আগে স্টার প্লাসের সঙ্গে একতা একটি বিশেষ চুক্তি সাক্ষর করেছিলেন। সনি টিভি এবং জি- টিভির ক্ষেত্রে এতদিন একতা চুক্তির শর্ত মেনে চলেছেন। কিন্তু স
bdnews24