২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির জন্য কাহিনী লিখছেন আল গোরের মেয়ে

অস্কার ও নোবেল বিজয়ী আল গোরের কন্যা ক্রিস্টিন গোর রুপালী পর্দার জন্য এক রাজনৈতিক কমেডি রচনায় মনোনিবেশ করেছেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জেক গিলেনহাল ও জেসিকা বিয়েল। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অস্কার ও নোবেল বিজয়ী আল গোরের কন্যা ক্রিস্টিন গোর রুপালী পর্দার জন্য এক রাজনৈতিক কমেডি রচনায় মনোনিবেশ করেছেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জেক গিলেনহাল ও জেসিকা বিয়েল। খবর মার্কিন ওয়েবসাইটের। ছবির কাহিনীতে এক নীতিবিবর্জিত এক কংগ্রেসম্যান ও এক অসুস্থ লবিস্টের চিত্র তুলে ধরা হবে। ছবিতে দেখা যাবে জেসিকা বেইলের মাথায় একটা আঘাত পাওয়ার পর থেকে সে মাঝে মাঝেই শারীরিকভাবে উত্তেজিত বোধ করছে। ওয়াশিংটনে একটা কাজের জন্য সে গিলেনহালের সঙ্গে দেখা করবে। গিলেনহাল তার অসুস্থতার সুযোগ নেবে। ডেভিড ও' রাসেলের সঙ্গে মিলে ক্রিস্টেন ছবির কাহিনীটি দাড় করাচ্ছেন। রাসেল ছবিটি পরিচালনা করবেন। ক্রিস্টেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের দ্বিতীয় মেয়ে। এর আগে অ্যানিমেটেড সিরিজ 'ফুটুরামা', 'চার্লি লরেন্স' ও 'স্যাটারডে নাইট লাইভ' ছবির লেখক ও কাহিনী সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮২০ ঘ