নভেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কারাবন্দী বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় গুপ্ত তাদের দুজনের যৌথ প্রতিষ্ঠান হোয়াইট ফেদার থেকে তিন খন্ডে সঞ্জয় দত্তের জীবনীগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
গুপ্ত জানান, দুরন্ত শৈশব থেকে কৈশোর, মাদকের সঙ্গে যুদ্ধ এবং সঞ্জয়ের জীবনের দীর্ঘ সংগ্রামের সমস্ত কিছুই বইটিতে থাকবে। "এটি হবে পুরোপুরি 'দত্ত কাহিনী" মন্তব্য করেছেন তিনি।
সঞ্জয়ের দীর্ঘদিনের বন্ধু সঞ্জয় গুপ্ত সংবাদ মাধ্যমকে জানান , "এ সময়ে অনেক বড় তারকারাই নিজেদের জীবনকাহিনী লিখছেন। হোয়াইট ফেদার থেকে আমরা যে বইটি করব তার সাহিত্য মূল্য থাকবে। তিন ঘন্টার একটি ছবির চেয়েও অনেক বেশি কিছু হবে এটি। ছবি নয়, বইয়ের মাধ্যমেই সঞ্জুর জীবনের গল্প সঠিকভাবে প্রকাশ করা যাবে বলে আমি মনে করি।"
'লাগে রাহো মুন্না ভাই ' তারকা সঞ্জয় দত্ত ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলায় অভিযুক্ত হয়ে ছয় বছরের কারাভোগের জন্য দন্ডপ্রাপ্ত হয়েছেন। এখন সঞ্জয় আছেন পুনার ইয়েরওয়ারা জেলে ।
স
bdnews24