২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ার মরুশহরে রোবট গাড়ির অভিনব রেস

ছাদের ওপর লেজার রশ্মির ঝলকানি, দুই পাশে চরকির মতো ঘূর্ণায়মান ক্যামেরা আর পেটের ভেতর রাজ্যের কম্পিউটার । অভিনব গাড়িগুলোর মধ্যে আছে আরও অনেক কিছুই । কিন্তু নেই কোনও চালক। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুশহর ভিক্টরভিলে গতির পাল্লায় নেমেছিল বিচিত্র এই গাড়িগুলো। দর্শকদের বিস্মিত চোখের সামনে বুলেটগতিতে স্টার্টিং ব্লক থেকে ছুটে বের হয় এক একটি চালকবিহীন গাড়ি। আসনে কেউ না থাকলেও স্টিয়ারিং হুইল ঘুরছিল একা একাই!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ভিক্টরভিল,ক্যালিফোর্নিয়া, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ছাদের ওপর লেজার রশ্মির ঝলকানি, দুই পাশে চরকির মতো ঘূর্ণায়মান ক্যামেরা আর পেটের ভেতর রাজ্যের কম্পিউটার । অভিনব গাড়িগুলোর মধ্যে আছে আরও অনেক কিছুই । কিন্তু নেই কোনও চালক। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুশহর ভিক্টরভিলে গতির পাল্লায় নেমেছিল বিচিত্র এই গাড়িগুলো। দর্শকদের বিস্মিত চোখের সামনে বুলেটগতিতে স্টার্টিং ব্লক থেকে ছুটে বের হয় এক একটি চালকবিহীন গাড়ি। আসনে কেউ না থাকলেও স্টিয়ারিং হুইল ঘুরছিল একা একাই! রোবট গাড়ির এই রেসে প্রথম হয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 'জুনিয়র'। ছয় ঘন্টার বেধে দেওয়া সময়সীমার মধ্যেই এর পরে পৌঁছায় কারনেগি মেলন বিশ্ববিদ্যালয় আর ভার্জিনিয়া টেক-এর তৈরি গাড়িগুলি। পেনসিলভানিয়া ও লীহাই বিশ্ববিদ্যালয়ের যুগ্মভাবে তৈরি গাড়িটি রেস শেষ করে নির্ধারিত সময়সীমার খুব কাছাকাছি সময়ে। তবে ব্যাপক নামডাক থাকলেও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) আর কর্নেল বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ৬০ মাইলের রেস শেষ করে ১১ ফাইনালিস্টের মধ্যে সবার শেষে। এ প্রতিযোগিতার বিজয়ী পাবে ২০ লাখ ডলার পুরস্কার। নিরাপত্তা ও গতি উভয় দিক বিবেচনা করে বিজয়ী নির্ধারিত হবে। রোববারই এটি চূড়ান্ত হওয়ার কথা। রোবট গাড়ির এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য ছিল নবীন বিজ্ঞানীদের উৎসাহ দেওয়া। বিশ্ববিদ্যালয় , বাণিজ্যিক প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের প্রতি এ ছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সা