২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনির সোনার খনি 'ইন্ডিয়ান আইডল ৩'

বাবার মৃত্যুর পর পরিবারের রুটি-রুজির দায়ভার বহন করা কিশোর প্রশান্ত তামাং হয়েছেন 'ইন্ডিয়ান আইডল ৩'। মানুষ ভেবেছিল, ইন্ডিয়ান আইডলের ১০ মিলিয়ন রুপির চুক্তি ঘুরিয়ে দিবে দার্জিলিং তরুনের আটপৌরে জীবন। হয়েছেও তাই। সনি টিভি নিজেদের সঙ্গে সোনার খনির নাগাল পাইয়ে দিয়েছেন 'ইন্ডিয়ান আইডল ৩'র প্রতিযোগিদেরও ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 09:01 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- বাবার মৃত্যুর পর পরিবারের রুটি-রুজির দায়ভার বহন করা কিশোর প্রশান্ত তামাং হয়েছেন 'ইন্ডিয়ান আইডল ৩'। মানুষ ভেবেছিল, ইন্ডিয়ান আইডলের ১০ মিলিয়ন রুপির চুক্তি ঘুরিয়ে দিবে দার্জিলিং তরুনের আটপৌরে জীবন। হয়েছেও তাই। সনি টিভি নিজেদের সঙ্গে সোনার খনির নাগাল পাইয়ে দিয়েছেন 'ইন্ডিয়ান আইডল ৩'র প্রতিযোগিদেরও । মঙ্গলবার কলকাতার প্রশান্ত তামাং এর সঙ্গে পশ্চিম নেপালের বুতওয়াল শহরের কালিকা সেকেন্ডারি স্কুলে পারফর্ম করবে ইন্ডিয়ান আইডল সেরা দশের চারুও । নভেম্বরে নেপালের জাপা এবং পোখরায় এররকম আরো দুটি কনসার্ট করা হবে । এই বহরে নভেম্বরে বিচারকদের প্রশংসামুগ্ধ কন্ঠের অধিকারী অমিত পলও নেপালে পারফর্মের সুচনা করবেন। কাঠমন্ডু এবং পোখরায় অঙ্কিতা এবং দিপালির সঙ্গে প্রশান্তের আগের দুটো শো' ও ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করে । নেপালি বংশোদ্ভুত তরুনের ইন্ডিয়ান আইডল খেতাব জয়ের জন্যই আনন্দটা বেশি নেপালে । নেপালের প্রেসিডেন্ট গিরিজা প্রাসাদ কৈরালা ক্ষমতাধর আইনজীবী এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে সাক্ষাতের সময় পাল্টে দুদুবার প্রশান্ত এবং তার সঙ্গীদের আমন্ত্রন জানিয়েছেন । দ্বিতীয় সাক্ষাতের সময় প্রেসিডেন্ট কৈরালা একটি উপহারও দেন প্রশান্তকে। শুধুমাত্র প্রশান্ত তামাং এর জন্যই নয় 'ইন্ডিয়ান আইডল ৩'র সেরা দশ জনের জন্যই মাতোয়ারা নেপাল। তাই সনির অনুষ্ঠান ব্যবস্থাপনা কোম্পানি আইডলদের কাঠমন্ডু হাজির করেছিল। এখন কোম্পানি 'ইন্ডিয়ান আইডল ৩' প্রতিযোগিদের দিয়ে নেপালে আরো কনসার্টের মনস্থ করেছে । এদিকে নেপালের কর্পোরেট কোম্পানিগুলোও ইন্ডিয়ান আইডল উন্মাদনায় পয়সা ঢালছে । হিমালয়ান কিংডমের সঙ্গে যৌথভাবে সুরাইয়া নেপাল প্রথম প্রশান্ত তামাং এর শো স্পন্সর করে তাদের