অক্টোবর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গত সপ্তাহে খবর বেরিয়েছিল ওম পুরি আত্মজীবনী লিখছেন। এবার পাওয়া গেছে আসল খবর। আসলে তিনি এক জীবনী লেখিকাকে দিযে নিজের জীবনী লেখাচ্ছেন। লেখিকা অপরাজিতা কৃষনা তার জীবনী লিখছেন বলে জানা গেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
লেখিকা অপরাজিতা জানান, "তিনি কয়েক বছর ধরে ওম পুরির জীবনী লেখার কাজ শুরু করেছেন। তার জীবনে ব্যতিক্রমী অভিজ্ঞতা, কাকতালীয় ঘটনা, মজার ঘটনা, সম্পর্কের টুকরো টুকরো ছবি। এটা খুব জনপ্রিয় কোন বই নয় আবার তুচ্ছ করার মতো কোন বইও নয়। এবং নিশিশ্চতভাবেই এটা কোন সাধু সন্নাসীর জীবনীও নয়। ওমের জীবন অনেক কিছুই তার অভিনীত ছবির সাথে মিলে যায়। আমার আশা আমি তার জীবনের অনুবাদ করতে পারব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/২২৫৪ ঙ.
bdnews24